রাসেল কবির // বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ মোঃ সোহেল সরদার (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রবিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পূর্ব সুলতানি এলাকার হাজিরহাট সংলগ্ন খালের সেতুর ওপর থেকে তাকে গ্রেফতার করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত সোহেল সরদার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশা গ্রামের মোস্তফা সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান চলাকালে সোহেল সরদারের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.