মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরি, ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত আলমাসকে গ্রেপ্তার করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিন উদ্দিনের নির্দেশনায় পুলিশ ও নৌপুলিশ কালীগঞ্জের যৌথ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার দড়িরচর খাজুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আলমাসের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.