স্টাফ রিপোর্টার: মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদী গ্রামে পূর্ব শত্রুতার জেরে কামাল ও জামাল নামে দুই সহোদরকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী রুবেল হাওলাদার ও তার বাবার বিরুদ্ধে।
আহত কামাল বেপারী গণমাধ্যমকে জানান, শুক্রবার জুমার নামাজ শেষে পূর্ব সলদী মোহাম্মদিয়া জামে মসজিদ থেকে বের হওয়ার পথে আগে থেকে ওৎ পেতে থাকা রুবেল হাওলাদার ও তার বাবা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি ও তার ভাই জামাল আহত হন বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত রুবেল হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি কিল-ঘুষি মারার কথা স্বীকার করেন বলে জানা গেছে।
এ ঘটনায় আহত কামাল বেপারী বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.