মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// মেহেন্দিগঞ্জ উপজেলায় আগামী বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মেহেন্দিগঞ্জ জোনাল অফিস সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে নির্ধারিত সময়ে সমগ্র মেহেন্দিগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ জোনাল অফিসের কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.