1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার

কাজিরহাটের বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে কামরুল ইসলাম ইদ্রিসকে দেখতে চায় এলাকাবাসী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫১৬ Time View

রাসেল কবির // মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ৬ নম্বর বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন সাবেক ইউপি সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ইদ্রিস। এলাকাবাসীর একটি বড় অংশ তাকে আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা যায়, কামরুল ইসলাম ইদ্রিস বিদ্যানন্দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে একাধিকবার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দলের কার্যক্রমে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে।

স্থানীয়রা জানান, কামরুল ইসলাম ইদ্রিস একজন সৎ, নির্ভীক ও কর্মীবান্ধব নেতা হিসেবে এলাকায় পরিচিত। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তিনি ইউনিয়নবাসীর আস্থা অর্জন করেছেন।

এ বিষয়ে কথা হলে কামরুল ইসলাম ইদ্রিস বলেন, “আমি বিদ্যানন্দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে একাধিকবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। পাশাপাশি দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছি। আমি সব সময় মানুষের সেবা করার চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আমি বিদ্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। নির্বাচিত হতে পারলে গরিব-দুঃখীসহ সকল মানুষের কল্যাণে কাজ করব। এজন্য ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করছি।”

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ