1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জের চরডাইয়ার খাস জমি নিয়ে কেন মুখোমুখি দুই পরিবার! - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
March 31, 2026, 10:29 pm
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে পাল্টাপাল্টি হামলার অভিযোগ,ফুটবল বিরোধে কোপাকুপি! মেহেন্দিগঞ্জে ডা. সোলাইমান মাসুমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ: নারী কর্মী হয়রানি, সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ভিডিও ভাইরাল হইছে কিন্তু আমার কষ্ট তো কমেনি: ভাইরাল তাজুল ফি বাণিজ্য, বদলি-তদবির ও বরাদ্দে অনিয়ম: প্রশ্নের মুখে শিক্ষা কর্মকর্তা মইনুল  মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে জেলা ছাত্রদল নেতা জেলহাজতে! বিয়ের তথ্য গোপন, ধর্ষণের অভিযোগ—জামাতার বিরুদ্ধে শাশুড়ির মামলা, মেহেন্দিগঞ্জে উত্তেজনা! মেহেন্দিগঞ্জের চরডাইয়ার খাস জমি নিয়ে কেন মুখোমুখি দুই পরিবার! ভেনেজুয়েলায় জ্বালানি সংকটে এক সপ্তাহ ছুটি ঘোষণা কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ তেলের বাজারে অরাজকতা মেহেন্দিগঞ্জে গাড়িভাড়া দুই থেকে তিনগুণ, যাত্রীদের দুর্ভোগ

মেহেন্দিগঞ্জের চরডাইয়ার খাস জমি নিয়ে কেন মুখোমুখি দুই পরিবার!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
  • 19 Time View

বিশেষ প্রতিনিধি।। 

মেহেন্দিগঞ্জের আলীমাবাদ ইউনিয়নে চরডাইয়া মৌজার ৩ একর খাস জমি এখন রেকর্ড-বিরোধ তুঙ্গে।

একদিকে শাহে আলম গং—প্রায় ৭০–৮০ বছর আগে এসএ রেকর্ডে পূর্বপুরুষের বন্দোবস্তের দাবি, নদীভাঙনে জমি চলে যাওয়া, পরে চর জেগে উঠলে ৩৫–৪০ বছর ধরে* বসতঘর, বাগান ও পুকুরসহ অবস্থান;

অন্যদিকে মাসুদ আলম গং—২০০১ সালে বিএস জরিপ-বন্দোবস্ত হাতে মালিকানার দাবি, ঢাকায় চাকরির সূত্রে শাহে আলমদের বরকাইত রাখার ভাষ্য।

সম্প্রতি বাড়ির পাশের গাছ কাটা নিয়ে উত্তাপ ছড়ালে উভয় পক্ষ থানায় অভিযোগ করে। বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে ভূমি অফিস সরেজমিন তদন্ত পায়; সার্ভেয়ার ফোরকান হোসাইন নকশা-দাগ মিলিয়ে দেখে প্রতিবেদন প্রস্তুত করছেন।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ফৌজদারি অপরাধের প্রমাণ মিললে আইনি পদক্ষেপ হবে, জমি নিয়ে দেওয়ানি বিরোধে আদালত উপযুক্ত ফোরাম।

ইউএনও মো. রিয়াজুর রহমান জানান, প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা বলছেন—চর এলাকায় এসএ-বিএস গরমিল, জেগে-ওঠা ভূমির সীমানা অনিশ্চয়তা আর দলিল-দস্তাবেজের টানাপোড়েন প্রায়ই বিরোধ ডেকে আনে। এখানে প্রশ্ন কেবল দখলের নয়, রেকর্ড শুদ্ধি, নদীভাঙনের ইতিহাস ও সরকারি খাস জমির ব্যবস্থাপনারও: তদন্ত ও আদালতের আদেশই শেষ পর্যন্ত নির্ধারণ করবে প্রকৃত হকদার কে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ