ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু আর নেই, এলাকায় শোকের ছায়া
প্রকাশের সময় :
বুধবার, ১৩ মে, ২০২৬
১৬০
Time View
ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু আর নেই, এলাকায় শোকের ছায়া
শোক সংবাদ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা কাজিরহাট থানাধীন ভাষানচর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চুন্নু আজ বিকেল ৩ ঘটিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। মরহুম নজরুল ইসলাম চুন্নু দীর্ঘদিন ভাষানচর ইউনিয়নের মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহান আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক...
শোক সংবাদ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা কাজিরহাট থানাধীন ভাষানচর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চুন্নু আজ বিকেল ৩ ঘটিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
মরহুম নজরুল ইসলাম চুন্নু দীর্ঘদিন ভাষানচর ইউনিয়নের মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মহান আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন। আমিন।
Leave a Reply