
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি // বরিশালের মেহেন্দিগঞ্জে ক্রমাগত নদীভাঙনে বিপর্যস্ত মানুষের দুঃখ-কষ্টের চিত্র সরেজমিনে দেখতে পরিদর্শনে আসেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমানের নেতৃত্বে পাউবো’র একটি প্রতিনিধি দল উপজেলার বিভিন্ন ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করেন।
বিশেষ করে মেঘনা, কালাবদর ও তেঁতুলিয়া নদীর তীরবর্তী বিপজ্জনক অংশসমূহ ঘুরে দেখেন তারা। স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সম্ভাব্য প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
এই গুরুত্বপূর্ণ পরিদর্শনের উদ্যোগ গ্রহণ করেন মানবিক নেতা, জনদরদী আইনজীবী অ্যাডভোকেট এম. হেলাল উদ্দিন। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তিনি কর্তৃপক্ষের নজর কাড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা আশাবাদ ব্যক্ত করে বলেন, “অ্যাডভোকেট হেলাল উদ্দিন ভাইয়ের আন্তরিক প্রচেষ্টাতেই আজ সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আমাদের দুর্দশার দিকে পড়েছে। আমরা দ্রুত কার্যকর প্রতিকার চাই।”#
Leave a Reply