1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় গ্রেফতার ২ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় গ্রেফতার ২

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৪৮৭ Time View

অনলাইন ডেক্স // ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙ্গে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ফেসবুক ও ইউটিউবে নুরুজ্জামান কাফির তৈরি বিভিন্ন ভিডিও কনটেন্ট দেখে প্রতিশোধ নিতে তার বসতঘর পুড়িয়ে দেয় শাহাদাত (২২) এবং মাহফুজ (২১) নামের দুই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের কর্মী। এসময় তারা কাফির বাড়ি পোড়ানোর ভিডিও কনটেন্টও তৈরি করে।

 

রবিবার রাতে বরিশাল ও পটুয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (১০মার্চ) বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি রাতে জুলাই আন্দোলনের সমন্বায়ক ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দেয়ার ঘটনায় তথ্য, উপাত্ত সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায়, বিভিন্ন এলাকার সিসিটিভি ভিডিও ফুটেজ ও স্থানীয় তথ্য-উপাত্তের মাধ্যমে এবং মূল পরিকল্পনাকারী ও সহযোগীকে শনাক্ত করে।

 

তাদের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করে পটুয়াখালী ও বরিশালের বিভিন্ন এলাকায় একাধিকবার অভিযান পরিচালনা করে রবিবার রাতে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম তাদের গ্রেফতার করে। মোঃ শাহাদাত হাওলাদার (২২), বরগুনার আমতলী ইউনিয়নের সেকান্দাখালী, ০৮ নং ওয়ার্ডের মোঃ নসা হাওলাদারের ছেলে এবং মোঃ মাহফুজ মোল্লা (২১) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের মোঃ হিরণ মোল্লার ছেলে। তারা বরিশালের একটি কলেজে অনার্সের ছাত্র।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে।

 

পুলিশ সুপার আরো বলেন, গত ১১ ফেব্রুয়ারি অভিযুক্ত মোঃ শাহাদাত হাওলাদার (২২) ও মোঃ মাহফুজ মোল্লা বরিশাল থেকে রাত ৮ টার দিকে বাস যোগে বরগুনার আমতলি এলাকায় বান্দুরা স্ট্যান্ডে আসে। সেখান থেকে তাদের পরিচিত একটি দোকান থেকে ৫০০ টাকার ডিজেল কিনে ভাড়া করা একটি মোটর সাইকেলে কলাপাড়া উপজেলার রজপাড়া এলাকায় গিয়ে কাফির বাড়ির আশেপাশে অবস্থান নেয়।

 

পরে সুবিধামতো সময়ে রাতের আধারে কাফিরদের বসতঘর ও রান্না ঘরের দেয়ালে, চালে, কাঠে ও টিনের বিভিন্ন জায়গায় ডিজেল ছিটিয়ে দেয়। কেউ যাতে তাদের ধরতে না পারে এজন্য বাড়ির পিছনের দরজা দড়ি দিয়ে বেধে রাখে। আসামি শাহাদাতের সাথে থাকা ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং নিজেদের ব্যবহৃত মোবাইলে ভিডিও ধারন করে মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করে, ঐদিন সকালেই বাসযোগে বরিশাল চলে যায়। পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপার্দ করা হয়েছে।

 

এ ঘটনায় কোন ইন্ধনদাতা, সহায়তাকারী বা অর্থযোগানদাতা যেই জড়িত থাকুক তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আসামী গ্রেফতার হওয়ায় জেলা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কাফি। প্রসংগত গত ১২ ফেব্রুয়ারি গভীর রাতে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

 

ঐ সময় উক্ত ঘরে বসবাসরত নুরুজ্জামান কাফির বাবা, মা, ভাই ও পরিবারের অন্যান্য সদস্যরা ঘরের পিছনের দরজা ভেঙ্গে বের হয়ে গিয়ে দ্রুত তারা ফায়ার সার্ভিস খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনার পরদিন মোঃ নুরুজ্জামান কাফি বাদী হয়ে কলাপাড়া থানায় ০১ টি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৬/৫৫।#

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ