1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছাত্র জনতার জুলাই বিপ্লবের শহিদ সেলিমের নবজাতক কন্যা সন্তানকে দেখতে ঝালকাঠিতে জামায়াত ইসলামের আমির। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু মেহেন্দিগঞ্জে টিসিবির পন্য বিতরনে নয় ছয় করার অভিযোগ মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। মেহেন্দিগঞ্জ থানায় নতুন ওসির পদায়ন মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজিব গ্রেপ্তার! মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের প্রস্তাব দিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা!

ছাত্র জনতার জুলাই বিপ্লবের শহিদ সেলিমের নবজাতক কন্যা সন্তানকে দেখতে ঝালকাঠিতে জামায়াত ইসলামের আমির।

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩২৩ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// ছাত্রজনতার জুলাই বিপ্লবের নলছিটির শহিদ সেলিম তালুকদারের নবজাতক কন্যা রোজা’কে দেখতে ঝালকাঠিতে এসেছেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।এসময় তিনি ওই নবজাতকের দেখভালসহ ভরনপোষণের সার্বিক দায়িত্ব জামায়াত ইসলামি গ্রহণ করবে বলে ঘোষণা দেন।

 

সোমবার দুপুরে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ঝালকাঠিতে এসে শহিদ সেলিম তালুকদারের স্ত্রী সন্তানের সাথে সাক্ষাৎ করতে শহরের কৃষ্ণকাঠি এলাকার কবিরাজ বাড়ি মতিউর রহমান চুন্নুর বাড়ি ও শহিদ সেলিমের শ্বশুর বাড়িতে যান ।এসময় শহিদ সেলিম তালুকদারের কন্যা রোজাকে কোলে তুলে নিয়ে স্ত্রী সুমি আক্তারের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

 

রোজার অভিভাবকদের সাথে কথা বলে তার পূর্ণনাম সাইমা সেলিম রোজা নির্ধারণ করেন। পরে সেলিম তালুকদারের স্ত্রী সুমি আক্তারের হাতে নবজাতক রোজার জন্য উপহার তুলে দেন। এর আগে সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ জামায়াত ইসলামির আমির ডা.শফিকুর রহমান হেলিকপ্টার যোগে ঝালকাঠিতে পৌছান। তিনি ঝালকাঠি পৌর স্টেডিয়ামে হেলিকাপ্টার থেকে নেমে ঝালকাঠি প্রেসক্লাব মোড়ে জেলা জামায়াত ইসলামি আয়োজিত এক পথ সভায় যোগ দেন। জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসেন হেলাল, মিডিয়া ব্যক্তিত্ব ফয়জুল হক, জেলা নায়েবে আমির এবিএম আমিনুল ইসলাম, বাকসুর সাবেক এজিএস শেখ নেয়ামুল করিম, শহিদ সেলিম তালুকদারে পিতা সুলতান হোসেন তালুকদার প্রমুখ।

 

উল্লেখ্য,সেলিম তালুকদার (২৮) বিজিএমইএ ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটির সামনে গুলিবিদ্ধ হন তিনি। ৩১ জুলাই রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ২ আগস্ট সকালে জানাজা শেষে নলছিটির পারিবারিক গোরস্থানে দাফন করা হয় সেলিম তালুকদারকে। সেলিমের স্ত্রী সুমী জানান,

 

ওইদিন সকালে বাড্ডা লিংক রোডের কুমিল্লাপাড়ার বাসা থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেন সেলিম। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ হন।

 

গত ৮ মার্চ সন্ধ্যা ৭টার দিকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে সেলিম তালুকদারের স্ত্রী সুমি আক্তার এক কন্যা সন্তান জন্ম দেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ