1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সরকারকে ১৫দিনের আল্টিমেটাম, না হয় সবধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়ার হুশিয়ারী! - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাট প্রেসক্লাবে সাংবাদিক জাহানারার মায়ের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত মেহেন্দিগঞ্জে জমি ও বসতবাড়ি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন! ৪ বিভাগে টানা চারদিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু আর নেই, এলাকায় শোকের ছায়া যৌতুক চাওয়ার অভিযোগ জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর রাহি স্পিডবোটের যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস মেহেন্দিগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ ড্রেজার ব্যবসা,ইউএনও’র অভিযানের পর জিডির স্বাক্ষীর ওপর হামলা মেহেন্দিগঞ্জে সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

সরকারকে ১৫দিনের আল্টিমেটাম, না হয় সবধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়ার হুশিয়ারী!

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৪৩০ Time View

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: প্রতি বছর বর্ষায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ও জয়নগর ইউনিয়নের কয়েক হাজার মানুষ নদীভাঙ্গনে সর্বসান্ত হচ্ছে। ভাঙন ঠেকাতে পাউবোর কোনো কার্যকরী পদক্ষেপ নেই। এবার বর্ষার আগেই খরা মৌসুমে বিভিন্ন স্থানে তীব্র হচ্ছে নদী ভাঙন। নদী গিলে খাচ্ছে বসতভিটা, ফসলি জমি, বাঁশঝাড়, বাগান, কবরস্থান, রাস্তা-ঘাট, স্কুল, মাদরাসাসহ পাকা-আধাপাকা স্থাপনা।

 

সব হারিয়ে নি:স্ব হচ্ছে নদী পাড়ের মানুষ। ধারাবাহিক ভাঙ্গনে দুটি ইউনিয়নের প্রায় ৭০ শতাংশ গজারিয়া নদীতে বিলীন হয়ে গেছে। অবশিষ্ট ৩০ শতাংশ ভূমি রক্ষার আন্দোলনে নেমেছেন সেখানকার বাসিন্দারা। এ লক্ষে শনিবার(৫এপ্রিল) বিকাল ৪টায় দুটি ইউনিয়নের বাসিন্দারা একত্রিত হয়ে গজারিয়া নদীর তীরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

 

মানববন্ধনে অংশ গ্রহণকারীরা গজারিয়া নদী ভাঙ্গন রোধে সরকারকে ১৫দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে সরকার যদি কার্যকরী পদক্ষেপ না নেয় তাহলে ধর্মঘট ডেকে গজারিয়া নদীতে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিবো। প্রয়োজনে ভাঙ্গনে হুমকির মুখে থাকা হাজারো মানুষ জীবন বিলিয়ে দিবো।

 

দক্ষিণাঞ্চলকে অচল করে দেওয়ার হুশিয়ারীও দেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন জয়নগর ইউনিয়নের বাসিন্দা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ এর বিসিএস সাধারণ শিক্ষা মোঃ নুরুল ইসলাম, জয়নগর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জসিম উদ্দিন, দড়িচর খাজুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন নান্নু সিকদার, জিয়াউল হক হাসান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম প্রমুখ।

 

 

বক্তারা বলেন, খরা মৌসুমে যেভাবে নদী ভাঙ্গছে দেখা দিয়েছে এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে বর্ষায় উপজেলার মানচিত্র থেকে দুটি ইউনিয়ন মুছে যাবে। কয়েক দিনের অব্যাহত ভাঙ্গনে কয়েকশো একর ফসলি জমি, অর্ধশতাধিক বসতভিটা, হাট-বাজার, মসজিদ মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে একাধিক মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসাসহ হাজারো বসতভিটা এবং ফসলি জমি। এদিকে ভাঙ্গনরোধে দুটি ইউনিয়নের বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে প্রাথমিক কিছু কাজ করে যাচ্ছেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ