1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে ছেলেকে না পেয়ে বৃদ্ধ বাবাকে কু'পি'য়ে জ'খ'ম - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
ওসির ম্যাজিকে পাল্টে গেল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে ৭৩৯ কোটি টাকার-নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী- রাজিব আহসান! বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণ জাটকা সহ ট্রলার ও জাল জব্দ, মাছ বিতরণে তালবাহানার অভিযোগ মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎতে বজ্রপাত, ৫ঘন্টা পর বিদ্যৎ সরবরাহ স্বাভাবিক আন্দারমানিকে জেলে-রেশন তালিকায় ভয়াবহ অনিয়মের অভিযোগ! মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার, জেল-হাজতে প্রেরণ মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযান: দুই যুবক কারাগারে পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু কাজিরহাট বাজারে গভীর রাতে আগুনে পুড়ে গেল মালামাল সহ ৩ টি দোকান।

বরিশালে ছেলেকে না পেয়ে বৃদ্ধ বাবাকে কু’পি’য়ে জ’খ’ম

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৯৮ Time View

অনলাইন ডেক্স // বরিশাল নগরীতে পূর্ব শত্রুতার জের ধরে ছেলেকে না পেয়ে এক বৃদ্ধ বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত মাসুদকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাসুদ ওই এলাকার মৃত আব্দুল করিম সিকদারের ছেলে।

 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ মাসুদ হোসেন সিকদার বলেন, আমার ছোট ছেলে রাতুলের সাথে পূর্ব শত্রুতা ছিলো রোকেয়া আজীম সড়কের কিছু ছেলেপানের সঙ্গে। এসব খুটিনাটি বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলার জন্য আমার বাসায় আসেন রোকেয়া আজীম সড়কের বাসিন্দা ফোরকান ফরাজি ও বেল্লাল।

 

ঘরের মধ্যে তাদের সঙ্গে কথা বলার সময় আমি টের পাই, আমার ঘরের চারপাশে ঘিরে রেখেছে কিছু উচ্ছৃঙ্খল যুবক। একপর্যায়ে আমি বিষয়টি টের পেয়ে আমার ঘর থেকে পালানোর চেষ্টা করি। কিন্তু ফোরকান ফরাজি ও বেল্লাল আমাকে টেনে ধরে। পরে বাহিরে থাকা উচ্ছৃঙ্খল ছেলেগুলো ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় ও ডান হাতে কুপিয়ে মারাত্মক জখম করে।

 

তিনি আরও বলেন- ফোরকান ফরাজি ও বেল্লালের শেল্টারে এই হামলা চালায় রোকেয়া আজীম সড়কের বাসিন্দা চান্দু ফরাজির ছেলে রিফাত ও সাকিব, নুর ইসলামের ছেলে কুদ্দুস ও সজিব, বেল্লালের ছেলে মহিম ও শুভ, কামালের ছেলে আশিক।

 

এছাড়াও একই এলাকার অনিক, রমজান, সাগরসহ অনেকে হামলার সঙ্গে জড়িত। আহতের ছেলে মোঃ রাতুল হাসান বলেন, ঘটনার সময় আমরা দিশেহারা হয়ে ৯৯৯ এ কল করলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে হামলাকারীরা।

 

তবে আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই ফারুক বলেন, ঘটনাস্থল থেকে একটি দা উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি। পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে থানায় মামলা দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ