1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফয়জুল করিমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফয়জুল করিমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৫৯৯ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে গণমিছিল করেছেন ছাত্র ও যুব জনতা।

 

শনিবার (১৯ এপ্রিল) সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। বরিশাল সিটি করপোরেশনের সর্বস্তরের জনগণ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, ২০২৩ সালের সিটি নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিম প্রকৃত বিজয়ী হয়েছিলেন।

 

কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর সহায়তায় এবং প্রশাসনের সরাসরি সহযোগিতায় নির্বাচনকে প্রভাবিত করে তাকে জোরপূর্বক পরাজিত ঘোষণা করা হয়। বক্তারা বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় না রেখে নৌকা প্রতীকের পক্ষে পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছে। ভোটের দিন শহরের বিভিন্ন কেন্দ্রে হামলা, ভীতি প্রদর্শন ও জালিয়াতির ঘটনা ঘটে।

 

জনতার পক্ষ থেকে দাবি উঠে, বরিশালের জনগণ প্রকৃত বিজয়ীকেই মেয়র হিসেবে দেখতে চায়। সেই দাবি থেকেই মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখেন যুব নেতা রেজাউল করিম, আমান হোসেন রিয়াদ, ছাত্রনেতা গাজী রিদওয়ান, এফ এম সালাউদ্দিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম ও মেহেদী,

 

বিএম কলেজের শিক্ষার্থী হান্নান উদ্দিন শাকিল ও হাসিবুল হাসান শান্ত, হাবিবুল্লাহ রনি এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জহিরুল ইসলাম জিহাদ। উল্লেখ্য, এর আগে গত ১৭ এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত ও সিটি নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন মুফতি ফয়জুল করিম।

 

মামলায় তিনি নির্বাচনে তাকে বিজয়ী ঘোষণা করার আবেদন জানান। আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির তার পক্ষে মামলাটি দাখিল করেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ