1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ! - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর!

মেহেন্দিগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ!

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৮৬৭ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের গাগুরিয়া এলাকা থেকে মোসাঃ স্বর্ণা আক্তার (১৪) নামে নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৬ মে) বিকেলে গাগুরিয়া নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থী ওই এলাকার জামাল হোসেন চৌকিদারের মেয়ে। কিশোরী তার পরিবারের সঙ্গে বসবাস করতেন।

 

স্থানীয়রা জানান, মা সুলতানা বেগম মেয়ে স্বর্নাকে তার বসত ঘরে রেখে বাড়ির পাশে শাক তুলিতে যায়। শাক তুলিয়া অনুমান ১ ঘন্টা পরে বাড়িতে ফিরে এসে তার মেয়ে স্বর্না আক্তার(১৪) কে ডাকাডাকি করিলে তার কোন সাড়া শব্দ না পেয়ে বসত ঘরের (চৌচালা টিনের ঘর) ভিতরে প্রবেশ করে স্বর্নার কক্ষে গিয়ে দেখেন যে, টিনের চালের পাইরের সাথে মেয়ের তার নিজ ব্যবহৃত ওড়না দ্বারা গলায় ফাঁস লাগানো মরদেহ ঝুলছে।

 

শিক্ষার্থীর মা সুলতানা বেগম(৪৫) বলেন, মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে সেটি নামিয়ে পুলিশে খবর দেন।

তার ধারণা মেয়ে শারীরিক ও মানসিক বিকারগ্রস্থতার কারনে ঘটনার দিন সকাল ১০টা হইতে হতে সকাল ১১টার মধ্যে যে কোন সময় পরিহিত ওড়না দিয়ে ঘরের পাইরের সাথে ফাঁস লাগাইয়া আত্মহত্যা করছে।

 

মেহেন্দিগঞ্জ থানা পুলিশ পরিদর্শক মতিউর রহমান বলেন, মেয়েটির বাবা দুই বিবাহ করেছে। তাদের সংসারের প্রতি তেমন খোঁজ খবর কিংবা ভরনপোষণ দিচ্ছে না। অভাবের সংসার। মেয়েটি শারিরীক ও মানসিকভাবে কিছুটা অসুস্থ। পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

 

মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ বরিশাল মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, মানসিক বিকার থেকে সে গলায় ফাঁস দিতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ