1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাদেশের মেয়েদের বিয়ে করার আগে সাবধান! - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

বাংলাদেশের মেয়েদের বিয়ে করার আগে সাবধান!

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১২৩৪ Time View

বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস গতকাল রোববার রাতে জারি করা এক নির্দেশনায় বলেছে, ‘চীনা নাগরিকদের বিদেশী বিবাহ সম্পর্কিত আইন কঠোরভাবে অনুসরণ করা উচিত, অবৈধ ম্যাচমেকিং এজেন্টদের এড়িয়ে চলা উচিত এবং ছোট ভিডিও প্ল্যাটফর্মে ‘ক্রস ডেটিং’ কনটেন্টের মাধ্যমে বিভ্রান্ত না হওয়া উচিত।’

 

একই সঙ্গে ‘বিদেশি স্ত্রী কেনার’ ধারণা প্রত্যাখ্যান করতে এবং বাংলাদেশে বিয়ে না করার ব্যাপারে নাগরিকদের সতর্ক থাকতে বলেছে চীনা দূতাবাস। চীনের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস আজ সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

 

দূতাবাস জানিয়েছে, চীনা আইন অনুসারে, কোনো নাগরিক আন্তঃসীমান্ত বিবাহ পরিষেবাগুলোতে প্রকাশ্যে বা গোপনে জড়িত হতে পারে না। প্রতারণার মাধ্যমে কিংবা লাভের আশায় এ ধরনের কার্যকলাপ পরিচালনা করার কোনো অনুমতি নেই। ঢাকাস্থ চীনা দূতাবাস আরও বলেছে, চীনা নাগরিকদের বাণিজ্যিক আন্তঃসীমান্ত বিবাহ সংস্থাগুলো থেকে দূরে থাকার এবং অনলাইন প্রেমের ফাঁদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

এরই মধ্যে যারা এ ধরনের ফাঁদের শিকার হয়েছেন, অবিলম্বে তাদের চীনের জননিরাপত্তা কর্তৃপক্ষকে অবহিত করা উচিত। দূতাবাস বলেছে, বাংলাদেশ মানব পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশে অবৈধ আন্তঃসীমান্ত বিয়ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের সম্মুখীন হতে পারে।

 

বাংলাদেশের দণ্ডবিধি এবং মানব পাচারবিরোধী আইনে বলা হয়েছে, মানব পাচারকারীদের কমপক্ষে সাত বছর, সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ডের পাশাপাশি কমপক্ষে ৫ লাখ টাকা জরিমানা হতে পারে। দূতাবাস জানিয়েছে, যারা মানব পাচারে উস্কানি, পরিকল্পনা, বাস্তবায়ন বা সহায়তা করে, তাদের তিন থেকে সাত বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা হতে পারে।

 

চীনা দূতাবাস তাদের নাগরিকদের সতর্ক করে বলেছে, বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া প্রায়শই দীর্ঘ হয়। মানব পাচারের সন্দেহে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, তাহলে পুলিশ মামলা দায়ের থেকে আদালতে সাজা প্রদান পর্যন্ত কয়েক মাস এমনকি বছরের পর বছর সময় লাগতে পারে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ