1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাসকাটা নদীর ভাঙন রোধে ধুলিয়ামধ্যেরচর ও সিন্নিরচরের বাসিন্দাদের মানববন্ধন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মাসকাটা নদীর ভাঙন রোধে ধুলিয়ামধ্যেরচর ও সিন্নিরচরের বাসিন্দাদের মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৫৭৬ Time View

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার মাসকাটা নদীর ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে ধুলিয়ামধ্যেরচর ও সিন্নিরচরের বাসিন্দারা মানববন্ধন করেছেন। স্থানীয়দের আয়োজনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা জানান, মাসকাটা নদীর তীব্র ভাঙনে ধুলিয়ামধ্যেরচর ও সিন্নিরচরের কয়েকশ পরিবার তাদের বসতবাড়ি হারানোর ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যেই অনেক জমি নদীগর্ভে বিলীন হয়েছে। তারা জানান, নদীর ভাঙন ঠেকাতে পাতারহাট লঞ্চঘাট থেকে ধুলিয়ামধ্যেরচর ও সিন্নিরচর পর্যন্ত জিও ব্যাক ব্লক বসানোর ব্যবস্থা নিতে হবে।

 

বক্তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তারা আরও বলেন, যথাসময়ে ব্যবস্থা না নিলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে এবং এলাকাবাসীর জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ