1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উলানিয়ায় মৎস্যজীবি দলের সহ-সভাপতির উপর সন্ত্রাসী হামলা। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার মেহেন্দিগঞ্জে ঈদের আগে ২৫ চোরাই গরু জব্দ ! সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন মেহেন্দিগঞ্জের লিমন মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার! ধানমন্ডি-৩২ এ মিছিলের প্রস্তুতিকালে এস. এম আব্দুর রহিম আটক

উলানিয়ায় মৎস্যজীবি দলের সহ-সভাপতির উপর সন্ত্রাসী হামলা।

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪১৪ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স//  বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ইউনিয়ন মৎস্যজীবি দলের সহ-সভাপতি শহিদ আকন। মঙ্গলবার রাত ৮টার দিকে মিন্টুর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। হামলায় শহিদ আকন গুরুতর আহত হন এবং তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।শহিদ আকন অভিযোগ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে পোষ্টার লাগানোকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, রাজনৈতিক বিরোধের জের ধরেই তাকে এভাবে আক্রমণ করা হয়েছে।এলাকাবাসীরা জানান, হামলাকারীরা লাঠিসোটা এবং ধারালো অস্ত্র নিয়ে আকনের উপর আক্রমণ চালায়। হামলার পরপরই তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।মৎস্যজীবি দলের নেতাকর্মীরা এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে এবং স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানাচ্ছেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ