1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বক্তব্যের সময় লোডশেডিং, নুর বললেন ‘এটা এক ধরনের শয়তানি - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বক্তব্যের সময় লোডশেডিং, নুর বললেন ‘এটা এক ধরনের শয়তানি

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৪৯৮ Time View

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা যে বাজারে প্রোগ্রাম করব সেইখানে যেন বিদ্যুৎ নিয়ে শয়তানি না করে তাদেরকে বলে দেবেন। এটা এক ধরনের শয়তানি হতে পারে যেন আমি ঠিকভাবে সভা-সমাবেশ না করতে পারি। এ বিষয়ে আমি উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করব।

 

রোববার রাত ৮টার দিকে পটুয়াখালীন দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানি বাজারে পথসভার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় তিনি এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। নুরুল হক নুর বলেন, গণঅধিকার পরিষদের সব নেতাকর্মী ও সমর্থকদের সকল প্রকার বিপদে-আপদে পাশে আছি এবং থাকব। কোনো অপশক্তিকে ভয় না পেয়ে সামনে দিকে এগিয়ে যেতে হবে।

 

আমি শেখ হাসিনার সঙ্গে আপস করিনি, তাকে দেশত্যাগে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আপনারা দুষ্কৃতীর হয়ে দশমিনা ও গলাচিপায় যেসব অপকর্ম করে যাচ্ছেন মনে রাখবেন, জনগণ আপনাদের আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেখাই দেবে সেই দিন আর বাকি নেই। তিনি বলেন, গণঅধিকার পরিষদ স্বচ্ছ, দুর্নীতিবাজ মুক্ত লোক নিয়ে দল গঠন করা হয়েছে।

 

তারাই গণঅধিকার পরিষদের সদস্য হবে যারা আওয়ামী লীগের দুঃশাসনে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এ দলে কোনো দালাল, সন্ত্রাসী, মাদককারবারি, জমি দখলবাজ ও সালিশির নামে টাকা লুটেদের আশ্রয় নেই। নুর বলেন, দশমিনা গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের গণজোয়ারে অনেক দলের গা জ্বালা-পোড়া করে। তার কারণে দশমিনা ও গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করে নেতাকর্মীদের পিটিয়ে আহত করার মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে একটি দলের নেতাকর্মীরা আর প্রশাসন তাদের ছায়া হয়ে কাজ করছে।

 

আমি বলতে চাই, গণঅধিকার পরিষদের কার্যালয় ভেঙে, নেতাকর্মীদের মারধর করে, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে আমাদেরকে থামানো যাবে না।

 

এর আগে, ঈদুল আজহা উপলক্ষে রোববার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ২ থেকে ৩ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে বিভিন্ন এলাকার হাট বাজারে জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পথসভায় বক্তব্য রাখেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ