1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার মেহেন্দিগঞ্জে ঈদের আগে ২৫ চোরাই গরু জব্দ ! সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন মেহেন্দিগঞ্জের লিমন মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার!

বরিশালে স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৬৩৯ Time View

বরিশাল সদর উপজেলার কাগাশুরা এলাকায় স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে শিউলি (১৮) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত শিউলি ওই এলাকার ব্যাপারী বাড়ির বাসিন্দা শাকিল ব্যাপারীর স্ত্রী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন শিউলি। এলাকাবাসী জানান, পেশায় দিনমজুর শাকিলের সঙ্গে শিউলির বিয়ে হয়েছিল প্রায় দুই বছর আগে। শুরুতে সংসার ভালোভাবে চললেও পরে নিয়মিত দাম্পত্য কলহ শুরু হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে একাধিকবার সালিশ হলেও সমস্যা সমাধান হয়নি।

 

আজ সকালেও তাদের মধ্যে ঝগড়া হয় বলে জানিয়েছেন পাশ্ববর্তী বাসিন্দারা। ঝগড়ার পরে তার স্বামী শাকিল বাইরে কাজে চলে যায়। কিছু সময় বাদে বাইরে থেকে শাকিলের মা ঘরে এসে শিউলিকে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় তিনি ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে শিউলিকে আড়া থেকে নিচে নামায়, তবে ততক্ষণে তিনি মারা যান।

 

ঘটনার পরপরই স্থানীয়রা কাউনিয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল নিশাত জানান, ‘এলাকাবাসীর ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। তবে আত্মহত্যার কারণ ও পেছনের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।’

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ