1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অস্ত্র নিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশ, বরিশাল বিএনপি নেতা আটক - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার

অস্ত্র নিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশ, বরিশাল বিএনপি নেতা আটক

  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৭২৪ Time View

রাজধানীর রমনায় সুপ্রিম কোর্টের ভেতরে বৈধ অস্ত্রসহ প্রবেশের সময় দুই ব্যক্তিকে আটক করেছে স্পেশাল ব্যাঞ্চের টেকনিক্যাল ফোর্স। রোববার (০৩ জুলাই) সকালে ও দুপুরে তাদের পৃথকভাবে তাদের আটক করা হয়। তাদের দু’জনের নবায়নকৃত অস্ত্রের লাইসেন্স রয়েছে। আটকদের একজন রাজধানীর সূত্রাপুরের রুপচান লেনের প্রেস ব্যবসায়ী নাম. মোল্লা মোসলেহ এলাহী (৫৭)।

 

সকাল ১০ টার দিকে আটকের পর ডিএমপির সুপ্রিম কোর্ট ইউনিট মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। আটক অপরজন বিএনপির বরিশাল মহানগরীর সাধারণ সম্পাদক মো. জিয়াউদ্দিন শিকদার (৫৮)। তাকে দুপুর দেড়টার দিকে আটক করা হয়েছে। তবে এখনও ছাড়া পাননি তিনি। জানা গেছে, মো. জিয়াউদ্দিন শিকদার ছাত্রদলের সমাবেশের উদ্দেশে ঢাকায় এসেছেন।

 

সুপ্রিম কোর্টের একজন বেঞ্চ অফিসারের সঙ্গে দেখা করার উদ্দেশে কোর্টে আসেন তিনি। আর মোল্লা মোসলেহ এলাহী এক আত্মীয়ের জামিনের বিষয়ে কোর্টে এসেছিলেন। পুলিশ জানিয়েছে, আটকের পর তারা স্বীকার করেন যে, তারা জানতেন না সুপ্রিম কোর্ট এলাকায় বৈধ ও অবৈধ অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা রয়েছে। সব বিবেচনা করে পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।’

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ