1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলনের বিজয় মিছিল গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্লোগানে মুখরিত পাতারহাট বন্দর এলাকা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার

মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলনের বিজয় মিছিল গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্লোগানে মুখরিত পাতারহাট বন্দর এলাকা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৯২১ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স// জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঐতিহাসিক বর্ষপূর্তি উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি গাজী জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে মিছিলটি বের হয়।

 

পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বন্দর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালীন সময়ে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। হাতে দলীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে।

 

মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন, ছাত্রী আন্দোলন ও শ্রমিক আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশকে সঠিক পথে পরিচালনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা বলেন,

 

“ইতিহাসের গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এই চেতনা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই হবে আমাদের প্রধান দায়িত্ব।”

 

 

কর্মসূচির শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সমাজের নৈতিক অবক্ষয় রোধ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ