1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে পৃথক পৃথক ঘটনায় নদীতে পড়ে ২ শিশু নিখোঁজ ও ১ শিশুর লাশ উদ্ধার - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জে পৃথক পৃথক ঘটনায় নদীতে পড়ে ২ শিশু নিখোঁজ ও ১ শিশুর লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১০৬৬ Time View

স্টাফ রিপোর্টার // মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নে পৃথক দুটি স্থানে গোসল করতে গিয়ে নদীতে পড়ে মাদ্রাসার ২ শিশু শিক্ষার্থী নিখোঁজ ও ১ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে চরএককরিয়া ইউনিয়নের উত্তর দাদপুর চর (পুরাতন ফেরি ঘাট) কেরাতুল কোরআন মাদ্রাসার শিশু শিক্ষার্থী তাহসিন(৬) ও মোঃ করিম (৭) পার্শ্ববর্তী মেঘনা নদীতে গোছল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান এখন পর্যন্ত মেলেনি। নিখোঁজ শিশুদ্বয় স্থানীয় রশিদ দেওয়ান ও শহীদ বিশ্বাসের পুত্র বলে জানা গেছে।

অপরদিকে একই ইউনিয়নের শান্তির হাট (কোলচর) এলাকার বাদশা দেওয়ানের শিশু কন্যা, শান্তির হাট ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থী আবিদা ইসলাম (৬) বাড়ীর নিকটের গজারিয়া নদীর শাখা খালে দুপুরে গোছল করতে গিয়ে ডুবে যায়। পরবর্তীতে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

দুটি ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ