1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খুলনায় করোনায় একজনের মৃত্যু - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক

খুলনায় করোনায় একজনের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৪৫ Time View

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত আরো এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় হাসপাতালে ভর্তি হয়ে রাত দেড়টায় রওশন আরা বেগম নামের ৬৮ বছর বয়সী ওই রোগীর মৃত্যু হয়। এ নিয়ে খুমেক হাসপাতালে করোনায় এ বছর মোট পাঁচজনের মৃত্যু হলো।

 

খুমেক হাসপাতালের করোনার ফোকাল পার্সন ও আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. খান আহমেদ ইশতিয়াক বলেন, ‘সবশেষ করোনায় মৃত্যুবরণকারী রওশন আরা বেগম খুলনা মহানগরীর সদর থানাধীন টিবি ক্রস রোডের বাসিন্দা।

 

শনিবার বিকেল সাড়ে ৩টায় তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়।’

ডা. ইশতিয়াকের দেওয়া তথ্যমতে, এর আগে এ হাসপাতালে করোনায় চতুর্থতম রোগীর মৃত্যু হয় গত ৩১ জুলাই। তার নাম মো. রকমান এবং তিনি নগরীর হরিণটানা থানাধীন রায়ের মহল এলাকার বাসিন্দা। তার আগের দিন (৩০ জুলাই) মৃত্যু হয় রতিকান্ত ডাকুয়া নামের এক রোগীর।

 

তিনি ছিলেন এ বছরের তৃতীয় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু রোগী। তার আগে গত ২৪ জুলাই রাত ৮টায় আল আমিন (৩৮) এবং ২১ জুলাই ভোররাত ৩টার দিকে দীপ রায় (২৫) নামের রোগীর মৃত্যু হয়।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ