1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল স্বেচ্ছাসেবক দল থেকে লিটু হত্যাকারী মিল্টন বহিষ্কার - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর!

বরিশাল স্বেচ্ছাসেবক দল থেকে লিটু হত্যাকারী মিল্টন বহিষ্কার

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪১৬ Time View

দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের এক যুগ্ম আহ্বায়ককে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মো. ওসমান গনি স্বাক্ষরিত পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

 

বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক হলেন মো. রিয়াজ খান মিল্টন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ খান মিল্টনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো। দলের কোন নেতাকর্মীকে তার সাথে যোগাযোগ না রাখার নির্দেশ দেয়া হলো।

 

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্বান্ত অনুমোদন দিয়েছেন। এ বিষয়ে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খান মো. আনোয়ার বলেন, দলীয় শৃংখলা ভঙ্গের কারণে মিল্টনকে বহিষ্কার করা হয়েছে।

 

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটুকে কুপিয়ে হত্যা ও তার একটি হাত কর্তনের মামলায় গত ৬ জুলাই গ্রেফতার হয় মিল্টন। বর্তমানে ওই মামলার আসামী হিসেবে কারান্তরীণ রয়েছেন তিনি।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ