1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে সাবেক এমপি ফরহাদের উপর হামলাকারী হাসান জমাদ্দার আটক - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জ থানায় নতুন ওসির পদায়ন মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজিব গ্রেপ্তার! মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের প্রস্তাব দিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা! প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও সার-বীজ বিতরণ! মেহেন্দিগঞ্জে কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা! মেহেন্দিগঞ্জে গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে হরদমে চলছে জাটকা নিধন । অভিযানের বিরুদ্ধে মানববন্ধন।

মেহেন্দিগঞ্জে সাবেক এমপি ফরহাদের উপর হামলাকারী হাসান জমাদ্দার আটক

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫৬২ Time View

মেহেন্দিগঞ্জের সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের উপর হামলাকারী হাসান জমাদ্দারকে আটক করেছে পুলিশ।

 

আটককৃত হাসান জমাদ্দার উপজেলার ১৪ নং শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও দুর্ধর্ষ ক্যাডার।

 

গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফকরুল ইসলামের নির্দেশনায় এসআই রুবেলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শুক্রবার দুপুরে শ্রীপুর ইউনিয়নের আনন্দ বাজার থেকে তাকে আটক করতে সক্ষম হয়।

 

জানা গেছে, বিগত ২০১৮ সালে নির্বাচনকালীন সময় সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ মনোনয়ন পত্র জমা দিয়ে বের হবার সময় উপজেলা চত্বরে এই হাসান জমাদ্দারসহ একদল আওয়ামী সন্ত্রাসীরা মেজবাহউদ্দিন ফরহাদসহ তার কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়ে বেশ কয়েক জনকে জখম করে।

 

উক্ত ঘটনায় সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ বাদী হয় ৩/১১/২০২৪ ইং তারিখে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় হাসান জমাদ্দার এজাহারভুক্ত আসামি।

 

এছাড়াও ২০২২ সালে পৌর সংরক্ষিত নারী কাউন্সিল রাশিদা বেগম বিউটি’র উপর হামলা ও তার বাড়ীতে মহিলা দলের সভা চলাকালে হামলা,ভাংচুরের মামলারও আসামি তিনি।

 

এই ঘটনার সত্যতা স্বীকার করে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফকরুল ইসলাম বলেন, হাসানকে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানাসহ পাশ্ববর্তী অন্যান্য থানায় একাধিক মামলা রয়েছে।

 

উল্লেখ, হাসান জমাদ্দার খুবই দুর্দান্ত প্রকুতি লোক। বিগত ফ্যাসিষ্ট আমলে অস্ত্রসহ একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছিল। নৌপথে ডাকাতি তার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিন আগে শ্রীপুর নদীতে একটি মালবাহী ট্রলারে ডাকাতির ঘটনায় সে সরাসরি জড়িত ছিলো বলে এলাকার একটি সুত্র জানায়।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ