1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭৭ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

আমার ছেলেটা ওদের চোখের সামনেই মারা গেল। আমি পিতা হয়েও তাকে রক্ষা করতে পারিনি। শুধু মাত্র ভর্তির কাগজ না থাকায় কর্তব্যরত ডাক্তার – নার্সরা আমার ৩ দিন বয়সী বাচ্চাটার চিকিৎসা করলো না।

 

আমি এই ঘটনার বিচার দাবী করছি”। কান্নাজড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ৬ মাইল নিবাসী পার্থ সারথীর পুত্র এবং হানিফ পরিবহনে কর্মরত পরিবহন শ্রমিক সত্যজীত দাস চয়ন। সুত্র অনুযায়ী, দুবছরের দাম্পত্য জীবনে গত ৮ ই সেপ্টেম্বর গভীর রাতে শেরেবাংলায় সিজারের মাধ্যমে কন্যা শিশু জন্ম নেয় সত্যজীত-বিথী রানি দম্পত্তির। ভূমিষ্ঠ হওয়ার তিন দিন পর গতকাল দুপুরে নবজাতক অসুস্থ হয়ে পরলে বাবা সত্যজীত নবজাতক বিভাগের এবং স্বজনরা স্কানু ওয়ার্ডে নিয়ে আসেন।

 

তবে,রেফার্ড করার প্রয়োজনীয় কাগজ্ না থাকায় শিশুটির চিকিৎসা করতে অস্বীকার করে সংশ্লিষ্ট ডাক্তার-নার্সরা। একপর্যায়ে বাচ্চার শরীর নীল রঙ ধারন করলে নার্সদের কাছে গিয়ে অনুনয়-বিনয় করায় তারা বাবুকে নিয়ে ডাক্তারের শরনাপন্ন হলে ডাক্তার বাচচাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পরবর্তীতে ক্ষোভে ফেটে পরে স্বজনরা। তারা তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ডাক্তার -নার্সদের বিচার দাবী করেন।

 

নিহত শিশুটির পিতা সত্যজিত আরও জানান,আমি তাদের করজোড়ে অনুরোধ করেছি আগে বাচ্চাটির চিকিৎসা করুন। আমি ভর্তির কাগজ এনে দিচ্ছি। কিন্তু, তারা আমার কোন অনুরোধে কর্নপাত করেনি।যার ফলশ্রুতিতে চোখের সামনে আমার বাচ্চাটি মারা গেল।

 

এ বিষয়ে জানতে চাইলে শেবাচিমের পরিচালক ব্রিগেডিয়ার মশিউর মুনিম বলেন,বিষয়টি আমি অবগত নই। যদি ভুক্তভোগীদের৷ লিখিত অভিযোগ পাই,তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ