1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দীগঞ্জে ভাঙা সেতুতে ঝুঁকি, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন

মেহেন্দীগঞ্জে ভাঙা সেতুতে ঝুঁকি, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৯ Time View

বরিশালের মেহেন্দীগঞ্জে একতা ডিগ্রি কলেজ-সংলগ্ন লোহার সেতু ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিনের পুরোনো সেতুতে বড় ধরনের গর্ত হওয়ায় জোড়াতালি দিয়ে চলাচল করছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। গাড়ি চলাচল করতে না পারায় দুর্ভোগে পড়েছে উপজেলার লতা ও আন্ধারমানিক ইউনিয়নের সাত গ্রামের মানুষ। দ্রুত সেতুটি ভেঙে নতুন ঢালাই সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

 

উপজেলার সন্তোষপুর গ্রামের আব্দুর রহমান জানান, প্রায় ১২ বছর আগে লতা খালের ওপর একতা ডিগ্রি কলেজের সামনে একটি লোহার সেতু নির্মাণ করে লতা ইউনিয়ন পরিষদ। নির্মাণের দুই বছরের মধ্যে দুটি খুঁটি দেবে মাঝখানে নিচু হয়ে যায়। কয়েক বছর আগে সেতুটিতে দু-তিনটি বড় বড় গর্তের সৃষ্টি হয়। ফলে সেতুতে অটোরিকশা, ভ্যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা কাঠ-বাঁশ দিয়ে কোনোমতে চলাচল করেছে।

 

একতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি ভাঙা অবস্থায় রয়েছে। সেতুটি দিয়ে প্রতিদিন আন্ধারমানিক, জয়নগর, চরসন্তোষপুর, চরউদয়পুর, সন্তোষপুর, বিদ্যানন্দপুর, গাবতলী গ্রামের হাজারো মানুষ চলাচল করে। এসব গ্রামের শিক্ষার্থীরা একতা কলেজ, উদয়পুর মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। সেতু ভেঙে যাওয়ায় গাড়ি চলাচর বন্ধ থাকায় তাদের হেঁটে চলাচল করতে হয়। এ ছাড়া সেতুতেও দুর্ঘটনা ঘটছে। ওই খালে একটি নতুন সেতু নির্মাণের প্রয়োজন।

 

লতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, একতা কলেজের সামনে গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে গেলেও সংস্কার করা সম্ভব হয়নি। ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া সম্ভব। কিন্তু একটি ঢালাই সেতু করার জন্য দেড় থেকে দুই কোটি টাকা প্রয়োজন। ঝুঁকিপূর্ণ লোহার সেতুটি ভেঙে নতুন ঢালাই সেতু করার জন্য উপজেলা পরিষদে প্রস্তাব পাঠানো হয়েছে।

 

এ ব্যাপারে মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে ঢালাই সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ