1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে কবর ভেঙে নদীতে ভেসে উঠলো ৯ বছর আগে দাফনকৃত হুজুরের লাশ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জে কবর ভেঙে নদীতে ভেসে উঠলো ৯ বছর আগে দাফনকৃত হুজুরের লাশ

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯৮ Time View

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের দাদপুর কেরাতুল কুরআন মাদরাসার হুজুর মরহুম ক্বারী হারুন অর রশিদের কবর ভেঙে ৯ বছর পর মেঘনা নদীতে তার লাশ ভেসে উঠেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মরহুম ক্বারী হারুন অর রশিদকে মৃত্যুর পর দাদপুর কেরাতুল কুরআন মাদরাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছিল। সম্প্রতি মেঘনা নদীর তীব্র ভাঙনে কবরটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে শনিবার সকালে স্থানীয়রা নদীতে ভেসে থাকা অবস্থায় তার লাশ দেখতে পান।

 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় জমাচ্ছেন। তার মরদেহ পুনরায় দাফনের জন্য প্রস্তুতি চলছে।

 

গ্রামবাসীর অনেকে জানান, দীর্ঘ ৯ বছর পরও মরহুমের লাশ অক্ষত অবস্থায় ভেসে ওঠা রহস্যের জন্ম দিয়েছে এবং এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ