1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হিজলা-মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা রাজিব আহসান - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর!

হিজলা-মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা রাজিব আহসান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩১৮ Time View

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশালের হিজলা উপজেলা ও মেহেন্দিগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বরিশাল-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজিব আহসান।

 

শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজামণ্ডপে আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

 

রাজিব আহসান বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। ধর্মীয় সম্প্রীতি অটুট রাখা আমাদের সবার দায়িত্ব। তাই সকলকে মিলেমিশে কাজ করতে হবে।”

 

তিনি আরও বলেন, বিএনপি সবসময় দেশের মানুষের ধর্মীয় স্বাধীনতাকে শ্রদ্ধা করে এবং প্রতিটি ধর্মীয় উৎসবে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার পক্ষে কাজ করে আসছে।

 

স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ রাজিব আহসানকে স্বাগত জানান এবং তার এই উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় করার ইতিবাচক পদক্ষেপ বলে মন্তব্য করেন।

 

এ সময় তার সঙ্গে স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ