1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় ছাত্রী নিয়ে উধাও বাবা, ছেলের আবেগঘন স্টাটাস - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

বরগুনায় ছাত্রী নিয়ে উধাও বাবা, ছেলের আবেগঘন স্টাটাস

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১১৬১ Time View

প্রাইভেট শিক্ষক নিয়াজ মোর্শেদ নাদিম (৪০) দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর ওই শিক্ষকের আট বছরের ছেলে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়।

 

বরগুনার আমতলীতে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বইছে আলোচনার জড়। গতকাল বৃহস্পতিবার রাতে আরহাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘It’s Abraham’ নামের একটি আইডি থেকে আরহাম লিখেছে, ‘বাবা তুমি তো অনেক সুখে আছো, তাই না? কিন্তু আমাদের এ কেমন জীবনে রেখে গেলে?

 

জন্মের পর থেকে তুমি কোলে কোলে ঘুরাতে, আবদার না করলেও সবকিছু এনে দিতে। এখন আমরা দুই ভাইবোন হাত ধরে রাস্তায় ঘুরি, কিছু চাইতে আর মুখ খুলি না। তুমি তো মারা যাওনি বাবা। তাহলে হারিয়ে গেলে কেন?’ আরহাম আরও লিখেছে, ‘আমরা কি খাবো, কিভাবে পড়াশোনা করবো, তুমি কি একবারও ভাবোনি? দোয়া করি বাবা, পৃথিবীটা যেন তোমার কাছে জান্নাত হয়ে যায়।’

 

স্থানীয় সূত্র জানায়, নিয়াজ মোর্শেদ নাদিম আমতলী পৌরসভার প্রাণী সম্পদ অফিসপাড়া এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মজিবর রহমান ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা নার্গিস বেগমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাসায় শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে প্রাইভেট পড়াতেন।

 

এক পর্যায়ে আমতলী এম ইউ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৭ সেপ্টেম্বর স্ত্রী ও দুই সন্তানকে রেখে গোপনে ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান নাদিম। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ