1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জের চানপুর ইউনিয়নের ঢালীরহাটে জিও ব্যাগ প্রকল্পের উদ্বোধন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর!

মেহেন্দিগঞ্জের চানপুর ইউনিয়নের ঢালীরহাটে জিও ব্যাগ প্রকল্পের উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৪৮০ Time View

মেহেন্দিগঞ্জ সংবাদ ডেক্স//  মেহেন্দিগঞ্জ উপজেলা ১১ নং চানপুর ইউনিয়নের ঢালীহাট এলাকায় তেঁতুলিয়া নদীর ভাঙ্গন রোধকল্পে বহুল প্রত্যাশিত ও প্রতীক্ষিত জিও ব্যাগ প্রকল্প কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (০৩/১০/২০২৫) বাদ জুমা নদীর তীরবর্তী এক বিশেষ দোয়া মোনাজাতের মধ্যদিয়ে এই প্রকল্প কাজের শুভ উদ্বোধন করেন, বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সহকারী এ্যাটর্নি জেনারেল এডভোকেট এম হেলাল উদ্দিন।

 

এসময় উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান,ওসি তদন্ত মতিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা পারভেজ আলম, চানপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক নাছির উদ্দিন তালুকদার, বিএনপি নেতা এনায়েত হোসেন,মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মুন্সি, উত্তর জেলা ওলামা দল নেতা মাওলানা লুৎফুল্লাহ, ইউনিয়ন যুবদল নেতা সুমন ঢালী, সবুজ ঢালী, বিএনপি নেতা ও সাবেক মেম্বার ফিরুজ হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

এর আগে স্থানীয় ঢালীরহাট জামে মসজিদে ইউনিয়ন বিএনপির আহবায়ক নাছির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যারা জনগনের জন্য কাজ করবে, যাদের ক্লীন ইমেজ আছে,আগামির সংসদ নির্বাচনে দেশ নায়ক তারেক রহমান এবং জনগন তাদেরই বেছে নিবে। মেহেন্দিগঞ্জের প্রধান সমস্যা হলো নদী ভাঙ্গন। এই ভাঙ্গন রোধে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি, আপনারা পাশে থাকলে আগামিতে আরো বেশি বেশি কাজ করার সাহস পাবো। কোনো চাঁদাবাজ,দখলবাজ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের স্থান মেহেন্দিগঞ্জে হবেনা। সবাই মিলে আমরা এটাকে শান্তির মেহেন্দিগঞ্জ হিসাবে গড়ে তুলতে চাই।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ