1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে মাদক বিক্রি নিষেধ করায় পিটিয়ে আহত করেছে ৭০ বছরের বৃদ্ধাকে - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

কাজিরহাটে মাদক বিক্রি নিষেধ করায় পিটিয়ে আহত করেছে ৭০ বছরের বৃদ্ধাকে

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭২৮ Time View

রাসেল কবির কাজিরহাট প্রতিনিধি // মেহেন্দিগঞ্জ উপজেলা কাজিরহাট থানা বিদ্যানন্দনপুর ইউনিয়নের মধ্য রতনপুর গ্রামের বাবুল খানের ছেলে মাদক বিক্রি ও মেয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকায় একাধিকবার একই বংশের আব্দুর রহিম খান নিষেধ করায় ৪ ই অক্টোবর সকাল ৮:৩০ মিনিটে জোর করে তুলে নিয়ে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। আহত সূত্রে জানায় সকালে নিজ জমিতে সুপারি গাছ লাগাতে গেলে বাবুল খান স্ত্রী রোজিনা মেয়ে আরজু, লামিয়া, ইশা গিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে। এক পর্যায়ে আব্দুর রহিম খানকে জোর পূর্বক বাবুল খানের বসতঘরে নিয়ে এলোপাতাড়ি মারধর করে একপর্যায়ে দুচোখ উপরে ফেলার চেষ্টা করে। শেষে মাথা ও হাতে রক্তাক্ত যখন করে। আব্দুর রহিম খানের চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে। প্রথমে মুলাদি স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করে অবস্থা গুরুতর হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সার্জারি বিভাগে ভর্তি চতুর্থ তলায় ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে বলে জানা গেছে। আহতর ছেলে ইকবাল হোসেন জানায় বাবুল খানের মেয়ে অসামাজিক কাজে লিপ্ত ছেলে ইয়াবা বিক্রি করে বাধা দিলে আমার পিতাকে হত্যার উদ্দেশ্য এমন ঘটনা করে।এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের সাথে আলাপ করলে তিনি জানান, “অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ