1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মৎস্য অভিযানে এক জেলে আটক - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও সার-বীজ বিতরণ! মেহেন্দিগঞ্জে কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা! মেহেন্দিগঞ্জে গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে হরদমে চলছে জাটকা নিধন । অভিযানের বিরুদ্ধে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! ওসির ম্যাজিকে পাল্টে গেল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে ৭৩৯ কোটি টাকার-নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী- রাজিব আহসান! বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণ জাটকা সহ ট্রলার ও জাল জব্দ, মাছ বিতরণে তালবাহানার অভিযোগ

মৎস্য অভিযানে এক জেলে আটক

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩৪০ Time View

ভোলার মনপুরায় মা ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞায় অভিযান চালিয়ে এক জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। শনিবার (০৪ অক্টোবর) দিবাগত রাত ১০ টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রাম সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ওই জেলেকে আটক করা হয়।

 

আটককৃত জেলে উপজেলার হাজীর হাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাজীর চর এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে মোঃ ইউসুফ মাঝী। উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মোঃ মনিরুল ইসলাম জানান, শনিবার রাতে মা ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা উপলক্ষে অভিযান পরিচালনা করে মৎস্য অফিস। উপজেলার হাজীর হাট ইউনিয়ন সংলগ্ন চরফৈজুদ্দিন গ্রামের মফিজের হালট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় একটি জেলে নৌকাকে ধাওয়া করে তারা।

 

এসময় নৌকাটি ভূঁইয়ার হাট স্লুইজ গেইট এলাকায় পৌছালে স্থানীয় মহিলা পুরুষসহ শতাধিক মানুষ মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ ও লগি দিয়ে আঘাত করে। খবর পেয়ে মনপুরা নৌ কন্টিনজেন্ট থেকে নৌ-বাহিনীর সদস্যরা এসে মৎস্য বিভাগের কর্মকর্তাদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এতে মৎস্য বিভাগের নৌকায় থাকা দুই মাঝী আহত হয়।

 

এসময় নৌ-বাহিনীর সদস্যরা ওই মাছধরা নৌকার মাঝী ইউসুফকে আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ জানান, ২২ দিনের নিষেধাজ্ঞা উপলক্ষে আমাদের মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করে এক জেলেকে আটক করেছে। এব্যাপারে থানায় নিয়মিত মামলার পস্তুতি চলছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ