1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মা ইলিশ রক্ষায় অভিযানে হিজলা ৪ জেলে আটক - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

মা ইলিশ রক্ষায় অভিযানে হিজলা ৪ জেলে আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪০৯ Time View

রাসেল কবির// বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযানে ৪ জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদেরকে মৎস্য আইনে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এছাড়াও প্রায় ১৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।জানা যায় গত ০৬ সেপ্টেম্বর,সোমবার সরকারি নিদের্শনা মোতাবেক হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডলের নেতৃত্বে একটি চৌকস টিম রাতে হরিনাথ পুর, আবুপুর লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মেহেদী হাসান (২১), রফিকুল ইসলাম (১৯), খোকন খনকার (৪০) ও ইমরান (৩২) নামে চারজনকে আটক করেন।হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ জানান, অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের জন্য ৪ জন জেলেকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটককৃত জেলেদের নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আমাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ