1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেঘনা নদীর খৈলার চর খাল বন্ধ করল প্রশাসন - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার মেহেন্দিগঞ্জে ঈদের আগে ২৫ চোরাই গরু জব্দ ! সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন মেহেন্দিগঞ্জের লিমন মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার! ধানমন্ডি-৩২ এ মিছিলের প্রস্তুতিকালে এস. এম আব্দুর রহিম আটক

মেঘনা নদীর খৈলার চর খাল বন্ধ করল প্রশাসন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৯৬ Time View

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞাকে শতভাগ সফল করতে মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত অন্তরবাম মাছ ঘাট এলাকার খৈলার চর খাল দিয়ে সবধরনের নৌ-যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

 

স্থানীয়রা জানান, এই খাল দিয়ে সংঘবদ্ধ একটি চক্র গভীর রাতে অবৈধভাবে ইলিশ শিকার করতে যায়। ফলে প্রশাসনের কর্মকর্তারা হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের অন্তরবাম মাছ ঘাট এলাকার খৈলার চর খাল দিয়ে নৌ-যান চলাচল ২২ দিনের জন্য বন্ধ করেছেন।

 

সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মেঘনা নদীর হিজলা উপজেলা অংশে টানা তিন দিন ধরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বাহিনীর যৌথ অভিযান চলছে। দিন-রাত উপজেলার মেঘনা নদীর মূল পয়েন্টগুলোতে নিয়মিত টহল ও ড্রোন দিয়ে নদী নজরদারি অব্যাহত রেখেছে টাস্কফোর্সের সদস্যরা।

 

সূত্রে জানা গেছে, অভিযানে হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইলিয়াস সিকদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নৌ) ইমরান হোসেন মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, হিজলা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডলসহ অন্যান্যরা অংশ নিচ্ছেন।

 

সোমবার দিনের অভিযানে ১৯ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল এবং প্রায় ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইলিয়াস সিকদার জানিয়েছেন, মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ শিকার বা পরিবহনের সাথে কেউ যুক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ