1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
র‍্যাবের গাড়ি-বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন

র‍্যাবের গাড়ি-বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৫২ Time View

পটুয়াখালীতে বাস ও র‍্যাবের গাড়ির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৭ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কটি প্রায় ঘণ্টাব্যাপী বন্ধ ছিল।

 

নিহতরা হলেন- র‍্যাবের গাড়িচালক সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আলীম (৩৩), বাসের যাত্রী আফরোজা (৩৫) ও পিয়াম (২) নামের এক শিশু। স্থানীয় সূত্রে জানা গেছে, ধানসিঁড়ি পরিবহন নামের বাসটি কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে আসছিল।

 

আর র‍্যাবের মিনিবাসটি বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। এ সময় ফতুল্লা এলাকায় পৌঁছালে বাস এবং মিনিবাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক শিশু পিয়ামকে মৃত ঘোষণা করেন।

 

আর র‍্যাবের গাড়িচালক আবদুল আলীম ও আফরোজাকে লেবুখালী ক্যান্টমেন্টে নিয়ে গেলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।

 

পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, মরদেহ উদ্ধার থেকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ