1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দাহ্য পদার্থ থাকায় বেড়েছে আগুনের তীব্রতা, ছড়িয়েছে ৭তলা থেকে ৫তলায় - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের প্রস্তাব দিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা! প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও সার-বীজ বিতরণ! মেহেন্দিগঞ্জে কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা! মেহেন্দিগঞ্জে গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে হরদমে চলছে জাটকা নিধন । অভিযানের বিরুদ্ধে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! ওসির ম্যাজিকে পাল্টে গেল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে ৭৩৯ কোটি টাকার-নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী- রাজিব আহসান!

দাহ্য পদার্থ থাকায় বেড়েছে আগুনের তীব্রতা, ছড়িয়েছে ৭তলা থেকে ৫তলায়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮২ Time View

চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) ৫নং রোডের অ্যাডামস ক্যাপ পোশাক কারখানায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে আগুন লেগেছে। আগুনের তীব্রতা বেড়ে এখন সাততলা থেকে পাঁচতলায় ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

প্রাথমিকভাবে দুপুর দুইটার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

অ্যাডামস ক্যাপ কারখানায় তাওয়েলসহ হাসপাতালের ব্যবহারের যন্ত্রপাতি তৈরি হয়। সিইপিজেডের একজন শ্রমিক জানান, আগুন লাগার পর অন্য কারখানার শ্রমিকরাও আতঙ্কিত হয়ে সবাই কাজ বন্ধ করে রাস্তা নেমে আসে।

 

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, ‘দুপুর ২টা ১০ মিনিটে খবর পেয়ে আমরা প্রথমে চারটি ইউনিট কাজে যোগ করি। পরে আরও ১১টি ইউনিট যুক্ত হয়েছে। তবে ভবনের উপরের তলায় আগুনের কারণে নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগছে।’

 

সিইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান বলেন, ‘সাততলায় ওয়্যারহাউজ ছিল, যেখানে কোনো শ্রমিক ছিলেন না। তিন ও চারতলায় পোশাক কারখানা। আগুন লাগার খবর পাওয়ার পর সবাই নিরাপদে নেমে এসেছে। কোনো হতাহতের খবর নেই।’

 

তবে কারখানার ভবনে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বেশি সময় লেগেছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক জসীম উদ্দিন জানান, ‘ভবনটি আটতলা, যেখানে সাত ও আটতলায় আগুন লেগেছে। ওই তলায় দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।’

 

মালিকের বরাত দিয়ে তিনি আরো জানান, সাত ও আটতলায় কারখানার গুদাম রয়েছে, যেখানে কোনো শ্রমিক ছিলেন না। আগুন লাগার খবর পেয়ে ছয়তলা থেকে মানুষকে নিরাপদে নামানো হয়েছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট এবং নৌবাহিনীর তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিজিবি উদ্ধার সহায়তায় দুই প্লাটুন সদস্য নিয়োগ করেছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ