1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল -৪ আসনে ব্যারিষ্টার এ এম মাছুম এর গণসংযোগ ও ফুটবল খেলা উদ্বোধন। - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জের অনলাইন সাংবাদিকতা থেকে বরিশালের সাংবাদিক নেতৃত্বে ফয়সাল রাকিব মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি

বরিশাল -৪ আসনে ব্যারিষ্টার এ এম মাছুম এর গণসংযোগ ও ফুটবল খেলা উদ্বোধন।

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১০৩৫ Time View

রাসেল কবিরে //বরিশাল -৪ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির জোড়ালো মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার এ এম মাছুম শত শত নেতাকর্মী নিয়ে দিনভর গণসংযোগ এবং

গ্রামের ঐতিহ্য ও জনপ্রিয় ফুটবল খেলা উদ্বোধন করেছেন।

 

শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া, দক্ষিণ উলানিয়া, কাজীরহাট এবং ধুলখোলা ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে গণসংযোগ, লিফলেট বিতরণ, ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সকলের দোয়া ও সমর্থণ কামনা করেন তিনি।

 

অপরদিকে বিকাল সাড়ে ৩টায় কাজীরহাট থানার একতা ডিগ্রি কলেজ মাঠে গ্রামের ঐতিহ্য ও জনপ্রিয়তা ফিরিয়ে আনতে স্থানীয়ভাবে ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন করেন।

 

হিজলা উপজেলার বাসিন্দা ব্যারিষ্টার এ এম মাসুম এর প্রচার প্রচারণায় বেশ ভালো সাড়া পড়েছে। তিনি জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

 

এছাড়াও, তিনি পুঁজিবাজার এবং আইনি বিষয় নিয়েও কাজ করেন এবং সামাজিক কর্মকাণ্ডে ও যুক্ত রয়েছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন এই অঞ্চলে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। এলাকার অসহায় দুঃস্থ গরিব মানুষের মাঝে দীর্ঘদিন গরু ছাগল সহ বিভিন্ন উপহার সামগ্রী দান করেন।

 

দীর্ঘদিন হিজলা-মেহেন্দিগঞ্জে সামাজিক কর্মকান্ড এবং মানবিক সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছেন। একজন স্বচ্চ এবং আদর্শবান ব্যাক্তি হিসাবে সুপরিচিত। অনেকের মতে তাকে দল থেকে মনোনয়ন দিলে বেগ পেতে হবে না।

স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাক্ষাৎকারে তিনি বলেন, এলাকার মানুষ আমার প্রচারনায় উচ্ছাসিত এবং অনুপ্রাণিত।এই অঞ্চলের মানুষ নদী ভাঙ্গনে নিঃশ্বেষ হয়ে গেছে। তাদের দুঃখ দুর্দশা, গণ কান্না এবং আহাজারী লাগবে আমার নির্বাচনী মাঠে আসা। যদি আমার দল আমাকে যোগ্য মনে করে তাহলে আমি দলের জন্য কাজ করবো। এই জন্য যত ধরনের কাজ করতে হয় সেজন্য আমি প্রস্তুত রয়েছি। মানুষ আমার কাছে আসছে। মানুষ চায় আমি যেন তাদের প্রতিনিধি হয়ে তাদের জন্য কাজ করি।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ