1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত, স্ত্রী মুমূর্ষু - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার গেটেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ঢাবিতে আজও ককটেল বিস্ফোরণ, আটক ১ ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন কাজিরহাটে ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে প্রকাশ্যে যুবকের প্রস্রাব, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল নেশার জন্য ১৫০টাকা চাওয়া নিয়ে বিরোধ, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেন্দিগঞ্জে হাজিরহাট সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ যুবক গ্রেফতার শেখ হাসিনার নতুন পাসপোর্ট আবেদনের চিঠিতে যা আছে ফেনীতে বিএনপির দুগ্রুপের বিরোধকে কেন্দ্র করে শতাধিক ককটেল বিস্ফোরণ দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন হাসিনা

মেহেন্দিগঞ্জে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত, স্ত্রী মুমূর্ষু

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১০২০ Time View

মেহেন্দিগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোঃ আনোয়ার বাঘা (৫০) ও তার স্ত্রী মরিয়ম বেগম (৪০) কে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।

 

গত সোমবার রাত ৯ টায় নিজ ঘরে ঢুকে তাদেরকে মারধর করা হয়। এ সময় ঘর দুয়ার ভাঙচুর চালায়।

 

আহতরা হলেন- ওই থানার চরেক কোরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কোন চর গ্রামের বাসিন্দা আনোয়ার বাঘা ও তার স্ত্রী। বর্তমানে মরিয়ম মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্বামী ও স্ত্রীকে একত্রে মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।

 

আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা আল-আমিন দেওয়ান দ্বন্দ্বের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ভুক্তভোগী পরিবার নিজের জমিতে একটি ফলজ গাছ লাগানোর জন্য গেলে প্রতিপক্ষরা ওতপেতে থাকে। এক পর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে আলামিন দেওয়ান, খাদিজা, রব্বানা সহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি প্রতিপক্ষরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে ভুক্তভোগী পরিবারকে।

 

পরে স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার

করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে মরিয়ম বেগমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠায়। ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।

 

এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ