1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে রাজমিস্ত্রি কে কুপিয়ে জখমের অভিযোগ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

কাজিরহাটে রাজমিস্ত্রি কে কুপিয়ে জখমের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১৯৬ Time View

বরিশাল কাজিরহাট থানাধীন ৬ নং বিদ্যানন্দপুর ইউনিয়নে জমি দখলের জের ধরে তারেক চোকদার (৩৫) নামে এক রাজমিস্ত্রিকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।

আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সৌরভ হাওলাদার নামে ১ জনকে গ্রেফতার করেছে কাজির হাট থানা পুলিশ।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাড়ে ৫ টায় পঙ্কজ দেবনাথ স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী তারেক চোকদারের পৈত্রিক সম্পত্তির ১ একর ১০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে পার্শ্ববর্তী আলমগীর খান ও সালাম চোকদার গং। এ ব্যাপারে গত ৪ মাস পূর্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সালিশ মীমাংসায় তারেকের পক্ষে রায়পায়। তারই ধারাবাহিকতায়, সে প্রতিদিনের ন্যায় ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে পঙ্কজ দেবনাথ স্কুলের পাশে ওৎ পেতে থাকা আলমগীর খান, জুয়েল খান,বেল্লাল খান,সালাম চোকদার,সাইদুল চোকদার, জাকির হোসেন,ও সৌরভ হাওলাদার সহ আজ্ঞাত আরো ৫-৭ জন তারেকের পথ রোধ করে। একপর্যায় তাকে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুঠাল ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে আহত তারেক কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। ঘটনার পর ওই দিনই আহতের বোন রুমা আক্তার বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ৩ নং আসামি সৌরভ কে গ্রেফতার করে। আহত তারেক অভিযোগ করে আরো বলেন, গত ৬-১-২৪ সালে পঙ্কজ দেবনাথের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার মিথ্যা অপবাদ দিয়ে আলমগীর খান বাদী হয়ে স্থানীয় থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে আমাকেও আমার পরিবারকে হয়রানি করে। এছাড়া সাইদুল,বেল্লাল ও জাকির হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের জ্বালা যন্ত্রণায় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ