1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক হিজলায় ধূলখোলা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঈদের দিনেও নদীভাঙন এলাকায় প্রতিমন্ত্রী রাজিব আহসানের পরিদর্শন মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার মেহেন্দিগঞ্জে ঈদের আগে ২৫ চোরাই গরু জব্দ ! সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন মেহেন্দিগঞ্জের লিমন মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার!

মেহেন্দিগঞ্জে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৬৫ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার বলেছেন, সাংবাদিকরা সমাজের চোখ ও কণ্ঠস্বর, তাদের ইতিবাচক ভূমিকা সমাজ উন্নয়নে অনুপ্রেরণা যোগায়।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেন্দিগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামায়াতের উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ।

মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন।

মেহেন্দিগঞ্জ উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি জাহিদুল বারী খোকন , মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ ইউসুফ আলী সৈকত, প্রেসক্লাবের সেক্রেটারী মাহমুদুল হাসান ফরিদ, সাংগঠনিক সম্পাদক এইচ.এম আনিছুর রহমান সহ প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটির সাংবাদিক বৃন্দ প্রমুখ।

জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের বরিশাল-৪ আসনের মিডিয়া সেলের আহবায়ক মুজাহিদুল ইসলাম ইউসুফ, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস ও মাস্টার ইমরান হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি নূরে রাব্বী নাঈম ও মেহেন্দিগঞ্জ পৌর সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

 

মাওলানা আবদুল জব্বার তার আলোচনায় বলেন, ফ্যসিষ্ট হাসিনার বিগত শাসন আমলে দেশের শিক্ষা, আইন-বিচার ও অর্থনৈতিক খাতসহ সকল সেক্টর নষ্ট করে ফেলেছে। এই দেশকে সুসংগঠিত করা এবং জনগণের অধিকার ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার লক্ষে জামায়াতে ইসলামী কাজ করছে। বরিশাল-৪ আসনের জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে বাসিন্দাদের চাহিদা ও পরামর্শ মোতাবেক মানুষের কল্যাণে কাজ করব। স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানকে কেন্দ্র করে জনগণের জীবনমান উন্নয়নই হবে আমার অঙ্গীকার।” একটি মানবিক, আধুনিক এবং আত্মনির্ভর হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট গড়ে তোলাই আমাদের স্বপ্ন।

সভা শেষে মাওলানা আবদুল জব্বার সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। আপনাদের সহযোগিতায় আমি মানুষের পাশে থাকতে চাই।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ