1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে রাজিব আহসানের মতবিনিময় - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও সার-বীজ বিতরণ! মেহেন্দিগঞ্জে কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা! মেহেন্দিগঞ্জে গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে হরদমে চলছে জাটকা নিধন । অভিযানের বিরুদ্ধে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! ওসির ম্যাজিকে পাল্টে গেল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে ৭৩৯ কোটি টাকার-নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী- রাজিব আহসান! বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণ জাটকা সহ ট্রলার ও জাল জব্দ, মাছ বিতরণে তালবাহানার অভিযোগ

মেহেন্দিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে রাজিব আহসানের মতবিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ Time View

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ, হিজলা ও কাজিরহাট) আসনের বিএনপি মনোনয়নপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজিব আহসান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

 

সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিমিডিয়া কমপ্লেক্সের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি এবং কাজিরহাট থানা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

মতবিনিময়কালে সাংবাদিকরা এলাকার উন্নয়ন, নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, রাস্তা-ঘাটের অবহেলা, ও সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা নিয়ে নানা বিষয় তুলে ধরেন।

 

প্রধান অতিথি রাজিব আহসান বলেন, সাংবাদিক সমাজ একটি জাতির দর্পণ। তারা সমাজের অনিয়ম-অবিচার তুলে ধরে মানুষকে সচেতন করে। সাংবাদিকদের হয়রানি না করে বরং তাদের সহযোগিতা করা উচিত।

 

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে কাজিরহাট থানাকে উপজেলা হিসেবে রূপান্তর ও কাজিরহাট থানা প্রেসক্লাবের জন্য একটি স্থায়ী ভবন নির্মাণ করব।

 

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য গিয়াস উদ্দিন দিপেন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শিহাব আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা প্রমুখ।

 

এছাড়া উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকত, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মো. ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, সদস্য এস. এম. রিফাত হোসেন (জামাল), কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি এস. এম. শাহ আলম, সাধারণ সম্পাদক রাসেল কবির, সহ-সাধারণ সম্পাদক সজীব কবির খান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক আবু হানিফ, জুনায়েদসহ স্থানীয় সংবাদকর্মীরা।

 

সভা শেষে দুপুর দুইটায় মতবিনিময় অনুষ্ঠান শেষ হয়। পরে সকল সাংবাদিক একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

 

রাজিব আহসান সাংবাদিকদের সংগঠনকে আরও শক্তিশালী করা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ