1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে উচ্চ আদালতের রায় বাস্তবায়নদ খলদার উচ্ছেদ করে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিলেন ইউএনও - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর! সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল সরদার গ্রেফতার মেহেন্দিগঞ্জে বকেয়া টাকা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক

মেহেন্দিগঞ্জে উচ্চ আদালতের রায় বাস্তবায়নদ খলদার উচ্ছেদ করে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিলেন ইউএনও

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৩৫১ Time View

নিজস্ব প্রতিবেদক //  উচ্চ আদালতের রায় বাস্তবায়ন করে জোরপূর্বক দখলমুক্ত ৪৪ শতক জমি প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দিয়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজুর রহমান।

 

 

সোমবার (২০ নভেম্বর) সকালে উপজেলার উলানিয়া ইউনিয়নের অটোষ্টান্ড সংলগ্ন এলাকায় এ উচ্ছেদ ও জমি হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত এলাকার মিজানুর রহমান চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী ও নুরজাহান চৌধুরীর মালিকানাধীন ৪৪ শতাংশ জমি দীর্ঘদিন ধরে কিছু দুষ্কৃতকারী জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল।

এতে ভুক্তভোগীরা আদালতের শরণাপন্ন হন। প্রথমে নিম্ন আদালত এবং পরে উচ্চ আদালত তাদের পক্ষে রায় প্রদান করেন।

 

রায়ের আলোকে সোমবার উপজেলা প্রশাসন, স্থানীয় ভূমি অফিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় দখলদারদের উচ্ছেদ করে জমিটি প্রকৃত মালিকদের দখলে বুঝিয়ে দেয় এবং ওই জমিতে আদালতের দেওয়া সাইনবোর্ড টানিয়ে দেয়।

 

এ সময় ইউএনও রিয়াজুর রহমান বলেন, “আদালতের রায় বাস্তবায়ন করা প্রশাসনের দায়িত্ব। মেহেন্দিগঞ্জে কোনো প্রভাবশালী বা দুষ্কৃতকারীকে অবৈধভাবে কারও সম্পত্তি দখল করতে দেওয়া হবে না।”

 

প্রকৃত মালিকরা আদালতের রায় বাস্তবায়ন ও প্রশাসনের সহায়তায় স্বস্তি প্রকাশ করেন এবং এ জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ