1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রলোভন দেখিয়ে ১০ কোটি টাকা নিয়ে লাপাত্তা পাথর ব্যবসায়ী - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

প্রলোভন দেখিয়ে ১০ কোটি টাকা নিয়ে লাপাত্তা পাথর ব্যবসায়ী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৪৯৩ Time View

মোঃ জুনায়েদ হোসেন //  বরিশালের মুলাদীতে পাথরের ব্যবসার লভ্যাংশ দেওয়ার আশ্বাসে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। উপজেলার কাজিরচর ইউনিয়নের চরবাহাদুরপুর গ্রামের মৃত আব্দুস সালাম হাওলাদারের ছেলে এনামুল হক রিপনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

 

এনামুল হক রিপন দেশের সিলেটসহ বিভিন্ন এলাকা থেকে পাথর এনে বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় সরবরাহ করতেন। পাথর ব্যবসার অংশীদার হিসেবে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে তিনি আত্মগোপন করেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

 

এ ঘটনায় ভুক্তভোগীরা বুধবার মুলাদী থানায় মামলা করেছেন। এছাড়া এনামুল হক রিপনের বিরুদ্ধে বরিশাল আদালত, মেহেন্দীগঞ্জ থানা, চট্টগ্রামের মিরসরাই থানাসহ একাধিক থানায় মামলা রয়েছে বলে জানায় থানা পুলিশ।

 

মেহেন্দীগঞ্জের কাজিরচর থানার ভাসানচর গ্রামের সৈয়দ নাজমুল করিম শাহীন বলেন, এনামুল হক রিপন পাথর ব্যবসার অংশীদার ও লাভের অংশ দেওয়ার কথা বলে তার কাছ থেকে ২২ লাখ ৬০ হাজার টাকা নেন; কিন্তু টাকা ফেরত কিংবা পাথর ব্যবসার লভ্যাংশ কিছুই দেননি। পরে টাকা ফেরতের জন্য চাপ দিলে রিপন আত্মগোপন করেন।

 

ভাসানচর গ্রামের মিন্টু নলী জানান, পাথর ব্যবসার অংশীদার হিসেবে বিভিন্ন সময়ে এনামুল হক রিপনকে ৮ কোটি টাকা দেন তিনি। ওই টাকা ফেরত চাইলে মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপন করেন রিপন। পরে তার বিরুদ্ধে আদালতে ও মুলাদী থানায় মামলা করেন তিনি।

 

এছাড়া এনামুল হক রিপন ভাসানচর গ্রামের মেজবাউদ্দিনের কাছ থেকে আড়াই লাখ, বরিশাল জেলার ফয়সাল হোসেনের কাছ থেকে ৫৬ লাখ টাকা, একটি ব্যাংকের ডিএমপি আতিকুলের ৭৫ লাখ টাকাসহ বিভিন্নজনের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। কয়েক মাস আগে এনামুল হক রিপনকে আটক করা হলে তিনি মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে আত্মগোপন করেন।

 

এ ব্যাপারে মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, এনামুল হক রিপনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ