1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভূমিকম্প: দেয়াল চাপায় নারায়ণগঞ্জে এক শিশু নি'হ'ত - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ভূমিকম্প: দেয়াল চাপায় নারায়ণগঞ্জে এক শিশু নি’হ’ত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৪১ Time View

রাজধানীতে ভূমিকম্পে নিহত রাফির মরদেহ পড়ে আছে হাসপাতালের বেডে আর আহত মা নুসরাতের অস্ত্রোপচার চলছে অপরাশেন থিয়েটারে। শরীরের যন্ত্রণা নিয়েও এক মুহূর্ত ছেলের কথা ভুলতে পারছেন না মা। বারবার জিজ্ঞাসা করছেন, ‘রাফি কেমন আছে?’। তিনি জানেনই না যে, তার ছেলে আর কোনোদিন চোখ মেলে পৃথিবীর আলো দেখবে না।

 

 

রাফির গ্রামের বাড়ি বগুড়া। তারা দুই ভাই-বোন। বাবা চাকরি করেন দিনাজপুরে। হলে সিট পেলেও ঢাকায় মা এবং বোনের সঙ্গে বাসাতেই থাকতেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসাপাতালের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি।

 

 

তার সহপাঠি অপু জানান, শুক্রবার (২১ নভেম্বর) সকালে মায়ের সঙ্গে মাংস কিনতে বাজারে গিয়েছিলেন রাফি। বংশালের কসাইটুলিতে নয়নের মাংসের দোকানের সামনে দাড়িয়ে ছিলেন তারা। হঠাৎ ভূমিকম্প শুরু হয়। তীব্র ঝাঁকুনিতে দোকানের ভবনটির রেলিং ভেঙে পড়ে তাদের ওপর।

 

আশপাশের লোকজন দৌড়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে গেলে চিকিৎসকরা জানান, রাফি মারা গেছেন। ভিডিও ফুটেজ এবং ছবিতে দেখা গেছে, রাফির মাথার সামনের অংশ এবং মুখমণ্ডল থেঁতেলে গেছে।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাফির মাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

 

অপু জানান, রাফির মৃত্যুর খবর তার মাকে জানানো হয়নি। তিনি নিজেই গুরুতর আহত। যদিও আশঙ্কাজন নয়। তবে প্রচণ্ড ট্রমার মধ্যে আছেন।

 

এদিকে মর্মান্তিক এই খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছে রাফির একমাত্র বোন। ভাইয়ের লাশ আর মায়ের যন্ত্রণা শোকের পাথর হয়ে চেপে ধরেছে তাকে!

 

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়। প্রতিবেদন লেখা এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলা পড়াসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

 

আবহাওয়া অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প।

 

পুলিশের বংশাল থানার ডিউটি অফিসার সময় সংবাদকে জানিয়েছেন, কসাইতটুলিতে একটি পাঁচ তোলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিনজন পথচারি নিহত হন।

 

এদেরই একজন রাফি। নিহতদের মধ্যে শিশুসহ বাকি দুজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। মরদেহগুলো সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড) রয়েছে।

 

পুলিশের লালবাগ বিভাগের সহকারি কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, কসাইটুলিতে বাড়ির অংশবিশেষ বা সানসেট ভেঙে ঘটনাস্থলেই দুইজন মারা যান। অপর আরেকজন হাসপাতালে নেয়ার পর মারা যান।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ