1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জের আলিমাবাদে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ২ জন আহত - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার! বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন সভাপতি ফয়সাল রাকিব, সম্পাদক সৈয়দ বাবু মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী  উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা মহিলা পরিষদের বিবৃতি আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের অসুস্থ হয়ে হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু মুলাদীতে ৮০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে র‍্যালি ও সমাবেশ। জুমার নামাজ আদায় না করলে যে শাস্তি মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তালিমি জলসা ও দোয়া মাহফিল

মেহেন্দিগঞ্জের আলিমাবাদে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ২ জন আহত

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪৬৭ Time View

স্টাফ রিপোর্টার // মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গাগুড়িয়া এলাকার ইব্রাহিম মৃধার স্ত্রী সন্তানকে পিটিয়ে গুরুতর জখন করার অভিযোগ উঠেছে একই এলাকার প্রতিপক্ষ পিন্টু মৃধা গংদের বিরুদ্ধে।

শনিবার সন্ধ্যা ৭ টায় নিজ বাড়ির উঠোনে এই ঘটনা ঘটিয়েছে বলে জানান আহত ময়না বেগমের স্বামী ইব্রাহিম মৃধা।

তিনি সংবাদ মাধ্যমকে আরো বলেন, তার তৃতীয় শ্রেনী পড়ুয়া ছেলে জাহিদ (১০) সহ আরো কয়েক শিশু মিলে অভিযুক্ত পিন্টু মৃধার একই ক্লাশে পড়ুয়া মেয়ের সাথে বাড়ির উঠানে খেলা ধুলা করছিল। সে সময় পিন্টু মৃধার মেয়ের সাথে ঐ শিশুদের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সন্ধ্যায় শিশু জাহিদের পিতা ইব্রাহিম মৃধাকে নিজ ঘরে ডেকে পাঠায় পিন্টু মৃধা।

এসময় পিন্টু মৃধা তার মেয়ের সাথে খারাপ আচরন করার অভিযোগ তোলেন। এক পর্যায়ে ঘর থেকে বের হয়ে পিন্টু মুধা সরাসরি ইব্রাহিম মৃধার বাড়িতে গিয়ে তার শিশু ছেলেকে ঘর থেকে ডেকে এনে লাঠি দিয়ে পিটাতে থাকে।

 

ছেলের চিৎকার শুনে মা ময়না বেগম ঘর থেকে বেড়িযে এসে ছেলেকে মারার কারন জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে পিন্টু মৃধা,ফাহাদ মৃধা ও মানসুর মৃধা মিলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে এবং একটি হাত ভেঙে দেয়।

 

বর্তমানে মা-ছেলে উভয়ই মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। মামলার প্রস্তুতি চলছে বলে জানান,ইব্রাহিম মৃধা।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ