1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে শয়তানের নিশ্বাস ছড়িয়ে ধর্ষণ - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার খোয়া; আটক ২, পলাতক ২ কাজিরহাটে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৫৭৭ রোগী কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ মেহেন্দিগঞ্জে দলীয় কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ১৮ নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কাজীরহাটে স্বামীর স্বীকৃতি পেতে স্ত্রীর অনশন, রাতেও বসতঘরের উঠানে অবস্থান হিজলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

বরিশালে শয়তানের নিশ্বাস ছড়িয়ে ধর্ষণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৬৮৪ Time View

অনলাইন ডেক্স // শয়তানের নিশ্বাস’ চক্রের কবলে পড়ে ইতোপূর্বে বরিশালে সর্বস্ব হারিয়েছেন বেশ কয়েকজন। এবার ঘটেছে আরও ভয়ংকর ঘটনা। শয়তানের নিশ্বাস ছড়িয়ে ২৭ বছর বয়সী গৃহবধূকে ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

 

মামলায় ঢাকার মোহাম্মদপুরের রাসেল নামের এক যুবককে আসামি করা হয়েছে। বিচারক অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া এলাকার ওই গৃহবধূকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার কথা বলে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ডাকা হয়। গত ১২ নভেম্বর ওই গৃহবধূ তার নবজাতক সন্তানকে নিয়ে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে গেলে শয়তানের নিশ্বাস ছড়িয়ে নবজাতকসহ তাকে ঢাকায় নিয়ে যায় চক্রের সদস্যরা।

https://mehendiganjsangbad.com/2025/11/কাজিরহাটে-৮০-বছর-বৃদ্ধ-মা/

ওইদিন থেকে ১৯ নভেম্বর পর্যন্ত আটকে রেখে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে। ওই নারী কৌশলে বিষয়টি ১৯ নভেম্বর তার স্বামীকে জানান। পরে স্বামী ঢাকায় গিয়ে গৃহবধূকে উদ্ধার করে বরিশালে নিয়ে আসেন। এর আগে বরিশালে শয়তানের নিশ্বাস ছড়িয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় মামলাও হয়েছে।

 

কিন্তু ওই মামলার তদন্তে অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। এমনকি চক্রের একজন সদস্যকেও খুঁজে বের করতে পারেনি পুলিশ।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ