1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় প্রেমিকাকে বাড়িতে রেখে উধাও যুবক, গ্রামজুড়ে তোলপাড় - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর!

ভোলায় প্রেমিকাকে বাড়িতে রেখে উধাও যুবক, গ্রামজুড়ে তোলপাড়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩৯ Time View

ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে প্রেমিকা ঝুমুর বেগম (১৯) বিয়ের দাবিতে প্রেমিক সোলায়মান বাদশা (২৬)-এর বাড়িতে টানা ৯ দিন অবস্থান করছেন। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

 

‎‎বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মাদ্রাজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমির হোসেন মাঝির বাড়িতে গিয়ে দেখা যায়, প্রেমিকা ঝুমুর বেগম প্রেমিকের ঘরের ডেলান্সিতে বসে অবস্থান করছেন এবং বিয়ের দাবি জানাচ্ছেন। তবে সোলায়মানের পরিবার তাকে গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করছে।

 

ঝুমুর বেগম জানান, তার বাড়ি রসুলপুর ৬ নম্বর ওয়ার্ড, চৌমুহনী। বাবা মো. দেলোয়ার হোসেন। পরিবারের আর্থিক সংকটের কারণে তিনি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং ভাড়া বাসায় থাকতেন। বেতুয়া থেকে ঢাকায় লঞ্চ যাত্রার সময় পরিচয় হয় মাদ্রাজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোলায়মানের সঙ্গে। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

এরপর সোলায়মান আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। ‎ঝুমুর আরও জানান, সোলায়মান বিভিন্ন সময়ে নানা অজুহাতে আমার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নিয়েছে। আমি বিশ্বাস করে সব টাকা দিয়েছি। ২৪ নভেম্বর সোলায়মান আমার বাড়িতে এসে তার নিজ বাড়িতে নিয়ে আসে। এরপর হঠাৎ উধাও হয়ে যায়। এখন ৯ দিন ধরে আমি তার বাড়িতে অবস্থান করছি।

 

সোলায়মানের মা আমাকে নানা অপমানজনক কথা বলছেন এবং হত্যার হুমকিও দিচ্ছেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার জীবন নষ্ট করে এখন সে পালিয়ে গেছে। বিয়ে না হলে আমি আত্মহত্যা করব। ‎অভিযুক্ত সোলায়মান গা-ঢাকা দেওয়ায় তাকে পাওয়া যায়নি। তার মোবাইল নম্বরও বন্ধ রয়েছে। তবে তার মা জামিলা আক্তার বলেন, আমার ছেলের সঙ্গে কথা বলব।

 

সে যদি দোষী হয়, তাহলে মেয়েটিকে আমি মেনে নেব। ‎স্থানীয় বাসিন্দা মো. নুর ইসলাম জানান, ঝুমুর টানা কয়েকদিন ধরে ছেলের বাড়িতে বসে আছে। ছেলে সোলায়মান মেয়েটিকে বাড়িতে রেখে পালিয়ে গেছে। সে সত্যিই প্রতারণা করেছে, তবে সোলায়মানের অবশ্যই মেয়েটিকে বিয়ে করা উচিত।

 

চরফ্যাশন থানার (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ