1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়া পাইনি: পররাষ্ট্র উপদেষ্টা - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
১৫ নং আদর্শ নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল মানান সরদার সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বিশ্ববাজারে কমল তেলের দাম মামলা-হামলা-নির্বাসন পেরিয়ে সেবায় উলানিয়ার মন জয়, ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন চান ‘মানবিক মামুন’! বিয়ের দাওয়াত শেষে ফেরা হলো না: মেহেন্দীগঞ্জে ট্রলার থেকে পড়ে কিশোর নিখোঁজ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য রাসেল মিয়া গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়া পাইনি: পররাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪৪ Time View

তারেক রহমানের দেশে আসার বিষয়ে কোনও তথ্য নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। শুক্রবার ( ৫ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

 

তারেক রহমানের দেশে ফেরা এবং বেগম জিয়ার লন্ডন যাওয়া সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে আসার বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই। এয়ারক্রাফটে টেকনিক্যাল ত্রুটির কারণে খালেদা জিয়ার বিদেশ যাত্রায় একদিন দেরি হতে পারে বলেও জানান তিনি।

 

শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে তিনি বলেন, আমরা তো শেখ হাসিনাকে চেয়েছি। যেহেতু তিনি একজন কনভিক্টেড ব্যক্তি। সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে শাস্তি দিয়েছে। কিন্তু আমরা ইতিবাচক কোনও সাড়া এখন পর্যন্ত পাইনি। এ ধরনের ঘটনায় একদিনে বা সাতদিনে কোনও অগ্রগতি ঘটে না জানিয়ে তিনি বলেন, আমরা অপেক্ষা করব। দেখতে চাই ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে কী রিঅ্যাকশন পাওয়া যায়।

 

তবে একটা রিয়েকশন দেখেছি যে তারা বিষয়টা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখুক। আরাকান আর্মি বাংলাদেশী জেলেদের ধরে নিয়ে যাওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আরাকান আর্মির সাথে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়। কারণ তারা কোন স্টেট নয়।

 

যেমন আমরা মিয়ানমার, থাইল্যান্ড বা ভারতীয় কর্তৃপক্ষের সাথে করতে পারি স্টেট হিসেবে। তবে অনেক কিছুই স্পষ্ট করা যায় না। এ ধরনের ঘটনা যাতে কমে বা আদৌ না ঘটে সেজন্য বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টা রংপুর পৌঁছান। শুক্রবার তিনি বিভাগের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। শনিবার (৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা এবং বিকেলে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন। রোববার (৭ ডিসেম্বর) সকালে নীলফামারীর মাগুরা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় বক্তব্য প্রদান শেষে বিকেলে ঢাকা ফেরার কথা রয়েছে তার।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ