1. admin@mehendiganjsangbad.com : admin :
  2. labpoint2017@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তেতুলিয়া নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় ৫ জন আটক মেহেন্দিগঞ্জে নৌ–পুলিশের অভিযান - মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
প্রতিটি ইউনিয়ন ১ জন করে সংবাদকর্মী আবশ্যক। যোগাযোগ :০১৭১১০৭৩৮৮৪
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের প্রস্তাব দিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা! প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও সার-বীজ বিতরণ! মেহেন্দিগঞ্জে কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা! মেহেন্দিগঞ্জে গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে হরদমে চলছে জাটকা নিধন । অভিযানের বিরুদ্ধে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু! ওসির ম্যাজিকে পাল্টে গেল মেহেন্দিগঞ্জ মেহেন্দিগঞ্জে ৭৩৯ কোটি টাকার-নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী- রাজিব আহসান!

তেতুলিয়া নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় ৫ জন আটক মেহেন্দিগঞ্জে নৌ–পুলিশের অভিযান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৯ Time View

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তেতুলিয়া নদীতে পাথরবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে ৫ জনকে আটক করেছে নৌ–পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের তেতুলিয়া নদী এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

নৌ–পুলিশ জানায়, তেতুলিয়া নদী দিয়ে প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০টি বালু, সিমেন্ট, পাথর ও কয়লাবাহী বাল্কহেড চলাচল করে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এসব বাল্কহেড থেকে নিয়মিতভাবে প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার টাকা করে চাঁদা আদায় করছিল। গোপন সংবাদে ভিত্তিতে কালীগঞ্জ স্টেশনের নৌ–পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে।

 

পুলিশ আরও জানায়, চাঁদা না দিলে তারা নৌ–যান বন্ধ করে দেওয়া, ভয়ভীতি ও বিভিন্ন হুমকি দিত। বিশেষ করে তেতুলিয়া, মেঘনা, কালাবদর ও গজারিয়া নদীপথে তারা নৌকা নিয়ে চাঁদা তুলত।

 

আটককৃতরা হলেন—জাকির হোসেন, রাছেল, আলামিন, হোসেন ও নিরব। তারা সবাই ভোলা সদর উপজেলার ২ নম্বর ইলিশা ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় বাল্কহেডের লস্কর মো. হৃদয় বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলা নম্বর–৭, তারিখ ১০-১২-২০২৫; পেনাল কোডের ধারা ৩৮৫/৩৮৬/৩৮৭/৩৪।

 

কালীগঞ্জ নৌ–পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, “চাঁদাবাজির সময় ধাওয়া করে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ও নগদ ৬ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে।”

তিনি আরও বলেন, নৌপথকে নিরাপদ রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ